বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মোমবাতি মার্কার চাঁদপুর হাইমচর নিয়ে উন্নয়ন ভাবনা শিরোনামে লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৮:১৬ পিএম
মোমবাতি মার্কার চাঁদপুর হাইমচর নিয়ে উন্নয়ন ভাবনা শিরোনামে লিফলেট বিতরণ

চাঁদপুর পৌরসভার ৬, ৭ ও ৮নং ওয়ার্ডে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি মার্কার প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ ব্যাপক গণসংযোগ করছেন।

চাঁদপুর-৩ আসনে বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি মার্কার প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন।
বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি চাঁদপুর পৌরসভার ৬, ৭ ও ৮নং ওয়ার্ডে গণসংযোগ করেন। সকাল ১০টায় ৬নং ওয়ার্ডস্থ পালবাজার থেকে তিনি গণসংযোগ শুরু করেন। পালবাজারের প্রতিটি দোকান, কাঁচামালের আড়ত, বকুলতলা এলাকা, স্ট্র্যান্ড রোড, কয়লা ঘাট, মাছঘাট, বড় স্টেশন মোলহেড, পাইলট হাউজ এলাকা, শ্রমিক কলোনি এলাকা, মাদ্রাসা রোড, লঞ্চঘাট, জামতলা, আক্কাস আলী এলাকা, চাঁদপুর কোর্ট স্টেশন ও রেলওয়ে হকার্স মার্কেটে গণসংযোগ করেন।
এ সময় তিনি জনগণের মাঝে ‘চাঁদপুর হাইমচর নিয়ে উন্নয়ন ভাবনা’ শিরোনামে লিফলেট বিতরণ করেন। প্রার্থীর সাথে আহলে সুন্নাত ওয়াল জামাআত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার নেতৃবৃন্দ ছিলেন। গণসংযোগকালে বিভিন্ন এলাকার তরিকতপন্থী সুফিবাদী জনগণ মোমবাতির প্রার্থীকে অভিনন্দন জানান। জনগণের মাঝে ব্যাপক সাড়া পাওয়া যায়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।