বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আওয়ামীলীগের ভাইয়েরা আমাকে ভোট দিন, আপনাদের নিশ্চয়তা আমি দেব : এহছানুল হক মিলন

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৮:৪৩ পিএম
আওয়ামীলীগের ভাইয়েরা আমাকে ভোট দিন, আপনাদের নিশ্চয়তা আমি দেব : এহছানুল হক মিলন

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ কচুয়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষের প্রার্থী ড. আ ন ম এহছানুল হক মিলন আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আওয়ামী লীগ এখন মাঠে নেই। যারা আওয়ামী লীগের সাধারণ সমর্থক রয়েছেন, তারা আমাকে ধানের শীষে ভোট দিন। আপনাদের নিশ্চয়তা আমি দেব। বিগত দিনে আপনারা আমাকে দু’বার সংসদ সদস্য বানিয়েছেন। আমি নিজে অন্যায় করিনা, কাউকে অন্যায় করতে দেইনা। আগামী দিনেও এই কচুয়াতে কাউকে হয়রানি করতে দিবনা।

বিশেষ করে ১২ ফেব্রুয়ারী রাত ১২টা ১ মিনিটের পরে আমাকে নির্বাচিত ঘোষনা করলে কচুয়া থেকে চিরতরে মাদক চলে যেতে হবে। মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলদার এই কচুয়ায় থাকতে পারবে না। পুলিশ দিয়ে অহেতুক মানুষকে কেউ হয়রানী করতে পারবে না।

তিনি বুধবার বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নে দোজানা গ্রামে বিএনপির নেতাকর্মীদের সাথে নির্বাচন উপলক্ষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রবাসী আবদুল হাই তালুকদারের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন রনির পরিচালনায় এসময়, সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন স্বপন, বিএনপি নেতা মিজানুর রহমান মিয়াজী, ব্যাংকার আলমগীর হোসেন, ইউরোপিয়ান প্রবাসী নেতা মোয়াজ্জেম হোসেন মিয়াজী, যুবদল নেতা মোঃ ফেরদৌস প্রধানসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital