বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মানুষের অধিকার নিশ্চিত করতে দাঁড়িপাল্লা বিজয়ের বিকল্প নেই : বিল্লাল হোসাইন মিয়াজি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৯:২৭ পিএম
মানুষের অধিকার নিশ্চিত করতে দাঁড়িপাল্লা বিজয়ের বিকল্প নেই : বিল্লাল হোসাইন মিয়াজি

ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া বিভিন্ন এলকার গনসংযোগ ও পথসভায় বক্তব্য রাখছেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের ১১দলীয় জোটের দাঁড়িপাল্লার এমপি প্রার্থী ও জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি।

ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া পথসভা ও বিভিন্ন এলকার গনসংযোগে করছেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের ১১দলীয় জোটের দাঁড়িপাল্লার এমপি প্রার্থী ও জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি।

২৮ জানুয়ারী (বুধবার) ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ মাঠে জনসভা  ও বিভিন্ন ওয়ার্ডে গনসংযোগ অনুষ্ঠিত হয়।

মাওলানা বিল্লাল হোসাইন  মিয়াজী বক্তব্যে বলেন, শুধু চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে নয় বরং সারাদেশেই দাঁড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে। কিন্তু ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে নেই বরং দেশকে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী বৃত্তে ফেরানোর চক্রান্ত চলছে। তাই দেশে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করে সকল শ্রেণির মানুষের অধিকারের নিশ্চয়তা প্রদান করতে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের কোনো বিকল্প নেই। তিনি উপস্থিত জনসাধারণকে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক এবং গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি ছিলেন,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মো: হারুন আর-রশিদ। জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আঃ মান্নান খাঁন।  বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চাঁদপুর জেলা সহ সভাপতি অধ্যাপক শাহআলম। ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো: ইউনুস হেলাল। উপজেলা জামায়াতের সেক্রেটারি সাখাওয়াত হোসেন।

Model Hospital

চাঁদপুর শহর জামায়াতের সেক্রেটারি শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন। ফরিদগঞ্জ ওলামা বিভাগের উপজেলা সভাপতি মাওঃ আবু তাহের, মাওঃ ইয়াহিয়া সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় জামায়াত প্রার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে পথসভা ও মিছিল করেন। সাধারণ মানুষের কাছে ভোট প্রত্যাশা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital