শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আল্লাহতালা যদি আমাকে সুযোগ দেয়, আমি কোথাও দুর্নীতি করার সুযোগ দিব না : শেখ ফরিদ আহমেদ মানিক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১০:৪০ পিএম
আল্লাহতালা যদি আমাকে সুযোগ দেয়, আমি কোথাও দুর্নীতি করার সুযোগ দিব না : শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর পৌর ১৫নং ওয়ার্ডে উঠান বৈঠক করেছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা ও সোয়া ৭টায় ওয়ার্ডে ব্যাংক কলোনী মডান শিশু একাডেমী প্রাঙ্গনে ও জিটি রোডস্থ বাইতুল মামুর জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স মাঠে উঠান বৈঠকে অংশ নেন।

উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আপনাদের এখানে ছোটখাটো ক্লিনিক হবে যেখানে দুইজন ডাক্তার ও নার্স থাকবে। এই ক্লিনিকে আপনারা তাড়াতাড়ি স্বাস্থ্য সেবা পাবেন। এটা আমাদের নেতা তারেক রহমানের ভালো পদক্ষেপ। এটা জনগণের জন্য পদক্ষেপ। আপনারা যদি ধানের শীষার প্রাথীকে ভোট দেন তাহলে আগামী দিনে পৌরসভার ১৫নং ওয়ার্ডকে সুন্দর ভাবে আপনাদের সাথে আলোচনা করে কোথায় কি কাজ করতে হবে সেটা আমরা করে দেব।

তিনি আরো বলেন, বাংলাদেশের যেন দুর্নীতি না হয় সেজন্য আমরা সবাই মিলে কাজ করব। আল্লাহতালা যদি আমাকে জনগণের সুযোগ দেয়। আমি চাঁদপুরে কোথাও দুর্নীতি করার সুযোগ দিব না। আপনারা শুধু দোয়া করেন দুনীতিতিমুক্ত সমাজ তারেক রহমানের স্লোগান আমরা চাঁদপুর থেকে আরম্ভ করতে চাই আপনাদের সহযোগীতায়।

Model Hospital

চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশাদের পরিচালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন বেপারী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মনিরা বেগম চৌধুরী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, ১৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি রেজাউল করিম মানিক, সাধারণ সম্পাদক আল আমিন খান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, ১৫নং ওয়ার্ড যুবদলের ওমর ফারুক, সাধারণ সম্পাদক সোহেল রানা বিল্লালসহ বিএনপি অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

এদিকে উঠান বৈঠকগুলোতে বিপুল সংখ্যক নারী-পুরুষ, তরুণ ও প্রবীণ ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো ওয়ার্ড জুড়ে নেতাকর্মী ও সমর্থকদের স্লোগানে মুখর হয়ে ওঠে পরিবেশ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital