বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ধর্মের নামে ভণ্ড মোনাফেক ও স্বাধীনতা বিরোধীদের পুনরুত্থান প্রতিহত করতে হবে : মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৭:৪৬ পিএম
ধর্মের নামে ভণ্ড মোনাফেক ও স্বাধীনতা বিরোধীদের পুনরুত্থান প্রতিহত করতে হবে : মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ

বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত মিলাদ মাহফিলে বক্তব্য রাখছেন মোমবাতি মার্কার প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ।

চাঁদপুর-৩ আসনে বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ বলেছেন, ধর্মের নামে ভণ্ড, প্রতারক, মোনাফেক, ধর্ম ব্যবসায়ী স্বাধীনতা বিরোধীদের পুনরুত্থানকে প্রতিহত করতে হবে। মনে রাখতে হবে সবার আগে বাংলাদেশ এবং আমার ঈমান ও ইসলাম।

একাত্তরের পরাজিত শত্রু আবার সেই পুরনো কায়দায় পবিত্র ধর্ম ইসলামকে ব্যবহার করে তাদের কায়েমী স্বার্থ হাসিল করতে চায়। তারা ইসলামকে শুধুমাত্র তাদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে। সত্যিকার ইসলাম থেকে তারা বহু দূরে। মওদুদীর ভ্রান্ত মতবাদকে যুগে যুগে হক্কানি রাব্বানী আলেম, বুজুর্গ এবং পীর মাশায়েখগণ কুফরি মতবাদ বলে আসছে। ইসলামের নাম নিয়ে তারা যে কতো বড় ভণ্ড প্রতারক মোনাফেক ধোঁকাবাজ এবং বর্ণচোরা তা জাতির কাছে আজ স্পষ্ট। তারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে।

তাদের কাছে ইসলাম এখন একেবারেই তুচ্ছ। অবস্থা দেখে মনে হচ্ছে- তাদেরকে যদি ‘ইসলাম ত্যাগ করার শর্তে’  ক্ষমতায় যাওয়ার শতভাগ গ্যারান্টি কেহ দেয়, তাহলে তারা সেটাও করবে। তাই তাদের হাতে দেশ এবং ইসলাম কোনোটাই নিরাপদ নয়। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশপ্রেমিক সুন্নী মুসলমানদের প্রতি আহ্বান- সম্মিলিতভাবে এদের প্রতিহত করতে হবে, ভোটের মাধ্যমে তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে।

মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে আয়োজিত এক মিলাদ মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন। স্থানীয় আহলে সুন্নাত ওয়াল জামাআতের আয়োজনে পশ্চিম সকদী কেন্দ্রীয় জামে মসজিদে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান মেহমান এবং দোয়াগীর হিসেবে উপস্থিত ছিলেন হিন্দুস্তানের রিয়াসাতে রামপুরের পীর সাহেব হাফেজ মাওলানা এনায়েত উল্লাহ খান। ঈমান আকীদা এবং আমলের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন বরেণ্য আলেমে দ্বীন, চান্দ্রা দরবার শরীফের পীর সাহেব আল্লামা ড. এসএম হুজ্জাতুল্লাহ নকশবন্দী মোজাদ্দেদী।
উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ নবাব খান ও সদর উপজেলা যুবসেনার সভাপতি কাজী মানিক।
এছাড়া স্থানীয় আহলে সুন্নাত ওয়াল জামাআতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সহস্রাধিক মুসল্লি উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital