বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জের পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুরে চিংড়ী প্রতিকের উঠোন বৈঠকে

ভোটের মাধ্যমে ভালোবাসার প্রতিফলন দিবে ভোটাররা : স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান

এস. এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৭:৪৯ পিএম
ভোটের মাধ্যমে ভালোবাসার প্রতিফলন দিবে ভোটাররা : স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান

ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুরে উঠোন বৈঠকে বক্তব্য রাখছেন চাঁদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী এম এ হান্নান বলেছেন, দল থেকে আমি মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু মনোনয়ন পাইনি। তবে জনগণই আমাকে মনোনয়ন দিয়েছে। তাদের আহ্বান ও ভালোবাসার কারণেই আমি নির্বাচনে নেমেছি।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি২০২৬) সকাল থেকে বিকেল পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুরসহ বিভিন্ন এলাকায় আয়োজিত উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এম এ হান্নান অভিযোগ করে বলেন, নির্বাচনে অংশগ্রহণের শুরু থেকেই আমি শান্তিপূর্ণ ও সুষ্ঠু প্রতিযোগিতার প্রত্যাশা করেছিলাম। কিন্তু দুঃখজনকভাবে প্রতিদ্বন্দ্বী পক্ষ মাঠের লড়াইয়ে না নেমে সহিংসতা ও সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। আমার নির্বাচনী প্রচারের মাইক ভাঙচুর করা হয়েছে, গাড়ি ও নির্বাচনী কার্যালয়ে হামলা চালানো হয়েছে। এমনকি আমার নেতাকর্মীদের মারধর করা হয়েছে।
তিনি আরও বলেন, এসব ঘটনার বিষয়ে আমি প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। প্রশাসন ইতোমধ্যে কিছু ব্যবস্থা নিয়েছে এবং কয়েকজনকে আটকও করা হয়েছে। তবে আটক করার পর যদি আবার ছেড়ে দেওয়া হয়, তাহলে সন্ত্রাসীদের তৎপরতা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের স্বার্থে প্রশাসনের প্রতি আমার জোর দাবি—সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এম এ হান্নান বলেন, আমার বিরুদ্ধে প্রতিপক্ষরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। আমাকে দল থেকে বহিষ্কার করা হলেও আমি আদর্শিকভাবে বিএনপির একজন কর্মী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ থেকে আমাকে কেউ বিচ্যুত করতে পারবে না।
তিনি বলেন, আমি চিংড়ি প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি। জনগণ আমাকে ভালোবাসে, সেই ভালোবাসার প্রতিফলন ভোটের মাধ্যমে তারা প্রমাণ করবে বলেই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
উঠোন বৈঠকে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু জাফর খসরু মোল্লা, ফারুক আহমদ খান, উপজেলা মহিলা দলের আহ্বায়ক রেবেকা সুলতানাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।