বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ পৌরসভার ৯ ওয়ার্ডের নেতাকর্মীদের উদ্যোগে মিছিল ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৯:২১ পিএম
ফরিদগঞ্জ পৌরসভার ৯ ওয়ার্ডের নেতাকর্মীদের উদ্যোগে মিছিল ও আলোচনা সভা

ফরিদগঞ্জে পৌরসভার উদ্যোগে ধানের প্রতিকের প্রার্থীকে বিজয়ীর লক্ষ্য বিশাল মিছিল ও আলোচনা সভা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে ফরিদগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতাকর্মীদের উদ্যোগে বিশাল মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) বিকেলে পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে ধানের শীষ প্রতীকের নেতাকর্মীরা পৃথক পৃথক মিছিল নিয়ে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডের ইসলামিয়া হাসপাতালের সামনে এসে জড়ো হন। পরে সেখানে সকল মিছিল একত্রিত হয়ে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন মোঃ হারুনুর রশিদের সমর্থনে একটি বিশাল মিছিল বের করা হয়।
মিছিলটি ফরিদগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালির বাজার চৌরাস্তার সিরাজ সুপার মার্কেটের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী এবং উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মতিন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, কোনো ষড়যন্ত্র করে জনগণের রায় পরিবর্তন করা যাবে না। ফরিদগঞ্জবাসী অনেক আগেই বুঝে গেছে ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন মোঃ হারুনুর রশিদ একজন সৎ ও যোগ্য মানুষ। তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ ঐক্যবদ্ধভাবে বিপুল ভোটের মাধ্যমে ধানের শীষ প্রতীককে বিজয়ী করবে—ইনশাআল্লাহ।
বক্তারা আরও বলেন, একটি কুচক্রী মহল নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিন্তু এসব ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। অতীতেও জনগণ ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছে এবং আগামীতেও করবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহসিন মোল্লা ও সেলিম রাঢ়ী, মজিবুর রহমান, পৌর বিএনপি নেতা টুটুল পাটওয়ারী, হাবীবুর রহমান রুবেল, মহসিন পাটওয়ারী, রফিকুল ইসলাম পাটওয়ারী, সবুর পাটওয়ারী রুবেল, রুবেল গাজী, রাজু পাটওয়ারী, মোহাম্মদ আলী, আরিফ তপাদার, শাহানুর তপাদার, শাওন পাঠান, পারুল বেগম, কামরুল ইসলাম, মশিউর রহমান টিপু, কামরুল রাঢ়ী, পৌর ছাত্রদলের সভাপতি আল আমিন মোল্লা, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন শিবলুসহ পৌর ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গসংগঠনের প্রায় তিন থেকে চার হাজার নেতাকর্মী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital