বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

“ভয় না পেয়ে ঐক্যবদ্ধভাবে চিংড়ি প্রতীকে ভোট দিন” এম এ হান্নান

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৮:১৪ পিএম
“ভয় না পেয়ে ঐক্যবদ্ধভাবে চিংড়ি প্রতীকে ভোট দিন” এম এ হান্নান

ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে চিংড়ি প্রতিকের প্রার্থীর জনসভায় বক্তব্য দিচ্ছেন এমএ হান্নান।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর–৪ (ফরিদগঞ্জ) আসনে চিংড়ি প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব এম এ হান্নানের সমর্থনে গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
এর আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকেরা গণমিছিল নিয়ে সভাস্থলে জড়ো হন। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এম এ হান্নান বলেন, “আমাকে একবার সুযোগ দিয়ে দেখুন। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে চিংড়ি প্রতীকে ভোট দিয়ে আমাকে আপনাদের সেবায় থাকার সুযোগ করে দিন।”
তিনি আরও বলেন, “কেউ কাউকে ভয় দেখিয়ে লাভবান হতে পারবে না। যদি কেউ আপনাদের হুমকি দেয়, আপনারা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবেন। এমনকি আমি নিজেও যদি কখনো আপনাদের সঙ্গে খারাপ আচরণ করে থাকি, আপনারা আমাকেও জবাব দিতে দ্বিধা করবেন না।”
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে সবাইকে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে হবে। তিনি সমর্থকদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, “কাউকে ভয় না পেয়ে একত্রিত হয়ে চিংড়ি প্রতীকে ভোট দিন এবং আপনাদের খেদমত করার সুযোগ দিন।”
এম এ হান্নান বলেন, তিনি দল-মত নির্বিশেষে সব মানুষের কথা বলতে চান। অতীতেও এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চান।
পথসভায় বক্তব্য দেন সাবেক মেয়র মো. মঞ্জিল হোসেন, চাঁদপুর জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সফিউল আলম মুকুল পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমানত গাজী, সাবেক কাউন্সিলর জাকির হোসেন গাজী, বিএনপি নেতা জাকির হোসেন পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফারুক আহমেদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন সিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফ পাটওয়ারী এবং মহিলা দলের নেত্রী রেবেকা সুলতানা প্রমুখ।
এছাড়াও চিংড়ি প্রতীকের বিপুলসংখ্যক সমর্থক সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital