বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হ্যাঁ- তে হাদী, না-তে মোদী: জগন্নাথ ভিপি রিয়াজুল

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৯:০৯ পিএম
হ্যাঁ- তে হাদী, না-তে মোদী: জগন্নাথ ভিপি রিয়াজুল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ভিপি রিয়াজুল ইসলাম বলেছেন, গণভোথুনের পর নতুন বাংলাদেশে নতুন করে একটি দল স্বৈরাচারের ভূমিকায় আবির্ভাব হতে চলেছে। তারা পাথর মেরে আমাদের ভাইদেরকে হত্যা করছে। তারা আমাদেরকে মা-বোনদের প্রকাশ্যে রাজপথে হামলা করেছে। দিনে দুপুরে চরাঞ্চলের ফসলী জমি, নদীর বালু কেটে নিয়ে যাচ্ছে। চাঁদপুরের বালু খেকোদের রুখে দেয়ার সময় এসেছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ১১ দলের প্রার্থীদের নির্বাচিত করে এইসব নব্য স্বৈরাচার, সন্ত্রাস, চাঁদাবাজদের রুখে দিতে হবে।

৩১ জানুয়ারি শনিবার দুপুরে চাঁদপুর-৩ আসনে দাড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়ার সমর্থনে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম সরোয়ার। চাঁদপুর-৩ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এডভোকেট মোঃ শাজাহান খানের সভাপতিত্বে জনসভায় ১১ দলীয় জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।