চাঁদপুর সদর উপজেলার ১১নং ইব্রাহিমপুর ইউনিয়নের একটি মেয়ের বিয়েতে সহযোগিতা করে বিয়ে সম্পন্ন করার পর বর কনের সাথে ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাদশা মিয়া চৌকিদারসহ অন্যান্যরা।
চাঁদপুর সদর উপজেলার ১১নং ইব্রাহিমপুর ইউনিয়নে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্রাইট ফিউচার ডেভোলপারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. বাদশা মিয়া চৌকিদার।
তার সার্বিক সহযোগিতায় ইব্রাহিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের একটি অসচ্ছল পরিবারের মেয়ের বিয়ের আয়োজন সম্পন্ন হয়েছে। আর্থিক সংকটের কারণে যেখানে বিয়ের আয়োজন করা পরিবারটির জন্য ছিল প্রায় অসম্ভব, সেখানে মো. বাদশা মিয়া এগিয়ে এসে বিয়ের যাবতীয় বাজার সদাইসহ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।
স্থানীয়দের সহায়তায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬ইং) ইসলামিক সরাশরীয়ত মোবারক মেয়েটির বিয়ে সম্পন্ন করা হয়। এমন সহযোগিতায় পরিবারটি যেমন স্বস্তি পেয়েছে, তেমনি এলাকাবাসীর মাঝেও সৃষ্টি হয়েছে ইতিবাচক অনুভূতি।
এ বিষয়ে স্থানীয়রা জানান, রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে মো. বাদশা মিয়ার এই মানবিক উদ্যোগ সমাজের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। অসহায় মানুষের পাশে দাঁড়ানোই যে প্রকৃত নেতৃত্বের পরিচয়, সেটিই তিনি আবারও প্রমাণ করেছেন।
এ ধরনের উদ্যোগ সমাজে আরও ছড়িয়ে পড়লে অসচ্ছল পরিবারগুলোর জীবনে স্বস্তি ফিরবে এবং মানবিক মূল্যবোধ আরও দৃঢ় হবে, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।