শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

এই সম্প্রীতির দেশে সংখ্যালঘু বলে কোন শব্দ নেই : ড. জালাল উদ্দিন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০৮ পিএম
এই সম্প্রীতির দেশে সংখ্যালঘু বলে কোন শব্দ নেই : ড. জালাল উদ্দিন
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব ড. জালাল উদ্দিন বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলে কোন শব্দ নেই।
এদেশের আলো-বাতাস আমরা সমানভাবে ভোগ করি এবং জন্ম সূত্রেই আমরা বাংলাদেশী। তাই আমাদের দেশে মুসলমানদের যেসব নাগরিক অধিকার আছে, হিন্দুদেরও একই অধিকার রয়েছে। আমাদের এই দেশ সম্প্রীতির দেশ। আমরা সবাই মানুষ এটাই বড় পরিচয়। আমরা সবাই সমান। তার পরেও যদি কেউ আপনাদের নিরাপত্তার ব্যাঘাত ঘটায়, তাদেরকে আইন প্রয়োগকারী সংস্থা হাতে তুলো দেওয়া হবে।
রবিবার (১ ফেব্রুয়ারী) বিকেলে মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের চরচাঁদপুর (লামচরী) ব্রহ্মানন্দ যোগাশ্রমের আয়োজনে গুরু মহারাজের শুভাগমন উপলক্ষে দুইদিন ব্যাপী শ্রীশ্রী বিশ্বশান্তি গীতা যজ্ঞ ও সনাতন ধর্ম মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে লামচরী ব্রহ্মানন্দ যোগাশ্রমের কার্যনির্বাহী কমিটির সভাপতি শংকর রাও নাগের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল।
ইউপি সদস্য তাপস সরকারের উপস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, মতলব পৌর বিএনপির সভাপতি সোয়েব আহম্মেদ সরকার, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আশরাফুর রহমান বাবু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক এএসএম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী, সদস্য সচিব গোলাম জিলানী তালুকদার, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. সুলতান কাজী, জেলা যুবদলের সহসম্পাদক এমএ আজিজ ঢালী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির উদ্দিন, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শহীদ মিয়াজী, সদস্য সচিব মিঞা ফারুকসহ বিএনপির দলীয় নেতৃবৃন্দ ও গীতাযজ্ঞ ও সনাতন ধর্ম মহাসম্মেলনে আগত হাজারও ভক্তবৃন্দ।
পরে অনুষ্ঠানে আগত ভক্তশ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital