শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

অন্যরা টাকার বিনিময়ে দিবে, আমি বিনা পয়সায় ফ্যামিলি কার্ড দেব : এমএ হান্নান

এস. এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৫ পিএম
অন্যরা টাকার বিনিময়ে দিবে, আমি বিনা পয়সায় ফ্যামিলি কার্ড দেব : এমএ হান্নান

চিংড়ি প্রতীকের সমর্থনে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পোঁয়া গ্রামে আয়োজিত পথসভায় বক্তব্য রাখছেন স্বতন্ত্র প্রার্থী এম. এ. হান্নান।

চাঁদপুর–৪ (ফরিদগঞ্জ) আসনে চিংড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এম. এ. হান্নান বলেছেন, “অন্যরা পাঁচ-ছয় হাজার টাকার বিনিময়ে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছে। কিন্তু আমাকে নির্বাচিত করলে আমি বিনা পয়সায় ফ্যামিলি কার্ড দেব।”
সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পোঁয়া গ্রামে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।
এম. এ. হান্নান বলেন, “আমি বিগত ৩০ বছর ধরে ফরিদগঞ্জের প্রায় প্রতিটি পরিবারের ফ্যামিলি কার্ড হয়েই কাজ করে যাচ্ছি। মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম, এখনও আছি, আগামীতেও থাকবো। শুধু প্রতিশ্রুতি নয়-বছরের পর বছর কৃষকদের পাশে দাঁড়িয়ে লাখ লাখ টাকার কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করেছি।”
তিনি আরও বলেন, “নির্বাচিত হলে ফরিদগঞ্জের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই হবে আমার প্রধান অগ্রাধিকার। আমি রাজনীতি করি মানুষের সেবা করার জন্য, ব্যবসা করার জন্য নয়।”
পথসভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আজিজ মোল্লা। এছাড়া উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্টের ‘মোমবাতি’ প্রতীকের প্রার্থী আব্দুল মালেক বুলবুল, বিএনপি নেতা শফিউল বাশার মুকুল, নজরুল ইসলাম, মো. জাকির, আমানত গাজী, ইউনিয়ন বিএনপি নেতা সফিকসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ।
বক্তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদগঞ্জের উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় যোগ্য নেতৃত্ব নির্বাচন করা জরুরি। এ সময় তারা শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital