বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের ২ ঘন্টা সড়ক অবরোধ ও বিক্ষোভ

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৭ পিএম
চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের ২ ঘন্টা সড়ক অবরোধ ও বিক্ষোভ

বিএসসি ইঞ্জিনিয়ারদের সুযোগ দেওয়ার প্রস্তাবের প্রতিবাদে চাঁপই'র শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলের একাংশ।

উপ-সহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের আবেদনের সুযোগ দেওয়ার প্রস্তাবের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট। মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ- কচুয়া – গৌরিপুর আঞ্চলিক মহাসড়কে সড়কের মাছের আড়ৎ চৌরাস্তা মোড়ে ২ ঘন্টা সড়ক অবরোধ ও  বিক্ষোভ আন্দোলন কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষার্থীরা।

জানা যায়, দীর্ঘদিন ধরে চলে আসা নিয়ম অনুযায়ী, উপ-সহকারী প্রকৌশলী পদটি ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সংরক্ষিত। সম্প্রতি এই পদে বিএসসি ডিগ্রিধারীদের অন্তর্ভুক্ত করার একটি প্রস্তাবনা আসার পর থেকেই দেশজুড়ে পলিটেকনিক শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের দাবি,  ৩৩ পার্সেন্ট কোটা সংরক্ষণের

এই প্রস্তাব বাস্তবায়ন হলে ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মসংস্থানের পথ সংকীর্ণ হবে এবং কারিগরি শিক্ষার উদ্দেশ্য ব্যাহত হবে।

এ সময় শিক্ষার্থীদের কণ্ঠে “উই ওয়ান্ট জাস্টিস, অযৌক্তিক সিদ্ধান্ত মানি না, মানবো না এবং ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার ফিরিয় দাও” এমন নানা স্লোগান শোনা যায়।কারিগরি শিক্ষাকে ধ্বংস করার লক্ষ্যেই এমন বিতর্কিত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা চলছে। তারা অনতিবিলম্বে এই প্রস্তাব বাতিল করে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য এই পদের পূর্ণ নিশ্চয়তা দাবি করেন।

Model Hospital

চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট কারিগরি ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো: মাহবুব এ এলাহী বলেন, উপ-সহকারী প্রকৌশলী পদটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বিশেষায়িত। এখানে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রবেশের সুযোগ দেওয়ার প্রস্তাব সম্পূর্ণ অযৌক্তিক এবং আমাদের পেশাগত অস্তিত্বের ওপর আঘাত। যতক্ষণ পর্যন্ত এই গণবিরোধী প্রস্তাব বাতিল না হবে, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে।

কচুয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত রাশেদুল ইসলাম বলেন, তোমাদের একটি ভালো ভবিষ্যৎ আছে, ওই ভবিষ্যতের চিন্তায় হয়তো বা আমরা এখানে এসেছি। তোমাদের যদি ন্যায্য দাবি হয় তাহলে আমরা সরকার পক্ষকে বলব। তারমানে এই না রাস্তা অবরোধ করে তোমরা সড়ক ও  বিক্ষোভ করবে। তোমাদের পক্ষে পুলিশ প্রশাসন রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital