শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ধানের শীষের পক্ষে নারায়ণপুর ইউনিয়ন বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ 

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৪ পিএম
ধানের শীষের পক্ষে নারায়ণপুর ইউনিয়ন বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ 
চাঁদপুর-২ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) বাদ মাগরিব নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মুন্সির নেতৃত্বে  স্থানীয় রসুলপুর এলাকা থেকে গণসংযোগ শুরু করেন দলীয় নেতাকর্মীরা। এরপর ইউনিয়নের রসুলপুর, মাঈনেরদোকান, বাদামতলী বাজার, জোড়পুল বাজারসহ বিভিন্ন হাট-বাজারের ব্যবসায়ী ও ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
পরে রসুলপুর মুন্সি সুপার মার্কেটে এসে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মুন্সি, নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মিঞা মো. মামুন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন খান, উপজেলা বিএনপির সদস্য হাবিব উল্লাহ ভূইয়া, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হেলাল আব্বাসী, সিনিয়র সহ-সভাপতি মাহাবুব মিয়াজী, সাবেক ছাত্রনেতা ফেরদৌস বকাউল,ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন, জয়নাল আবেদিন, ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি জাহাঙ্গীর বেপারী, ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি মিলন মুন্সি ইউসুফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আশিকুর রহমান বাবু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলনেতা শাহজালাল মুন্সি বাবুসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গণসংযোগ ও পথসভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital