মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

চাঁদপুর সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪৭ তম বার্ষিক সাধারণ সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২, ৭:৫৫ এম
চাঁদপুর সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪৭ তম বার্ষিক সাধারণ সভা
সজীব খান : চাঁদপুরে সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি ৪৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির হলরুমে চাঁদপুর সদর উপজেলা কেন্দীয় সমবায় সমিতির সভাপতি শহিদুল্লাহ খানের সভাপতিত্বে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ আবুল কাশেম খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পৌর মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  চাঁদপুর বিআরডিবি উপ-পরিচালক মোঃ মোকাব্বের হোসেন ভঁইয়া, জেলা সমবায় অফিসার মোহাম্মদ মুজিব উর রহমান খাঁন, উপজেলা সমবায় অফিসার দেলোয়ার হোসেন, শাহরাস্তি উপজেলা সমবায় অফিসার মোতালেব হোসেন, চাঁদপুরে সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি সদস্য  আলী এরশাদ মিয়াজী, চাঁদপুর পৌর সভার ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর গাজী, ১৫নং ওয়ার্ড কাউন্সিলার অ্যাডঃ কবির চৌধুরী, চাঁদপুরে সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি সদস্য কামাল হাজী, সেলিম খান, চাঁদপুর সদর উপজেলা মহিলা সমিতির ম্যানেজার আয়রা রহমান, উত্তর রঘুনাতপুর মহিলা সমিতির ম্যানেজের রাশেদা বেগম প্রমুখ।
এ সময় চাঁদপুর সদর উপজেলা কেন্দীয় সমবায় সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ জহিরুল ইসলাম, চাঁদপুর সদর উপজেলা পল্লী উন্নয়নের জুনিয়ার হিসাব অফিসার  আব্দুল গনি, সদস্য জলিল সরকার, ভাইস চেয়ারম্যান কাজী মান্নানসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সমবায়ি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মিলাদ ও পরিচালনা করেন সদর উপজেলা কেন্দীয় সমবায় সমিতি জামে মসজিদেন ইমাম মাওলানা আবুল কাশেম।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।