রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

‘ধানের শীষ ছাড়া বিএনপির অন্য কোনো মার্কা নেই’ : লায়ন হারুনুর রশিদ

এস. এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৮ পিএম
‘ধানের শীষ ছাড়া বিএনপির অন্য কোনো মার্কা নেই’ : লায়ন হারুনুর রশিদ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে জাতির ভাগ্য নির্ধারণের লড়াই হিসেবে আখ্যায়িত করেছেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ।
তিনি বলেছেন, “ধানের শীষ ছাড়া বিএনপির অন্য কোনো মার্কা নেই। এই প্রতীকই জনগণের মুক্তির সনদ। ধানের শীষের বিজয় নিশ্চিত হলেই নাগরিকরা ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও স্বাস্থ্য কার্ডের মতো রাষ্ট্রীয় সেবা নিশ্চিতভাবে পাবে।”
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী পথসভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
৩১ দফার রূপরেখা ও উন্নয়ন পরিকল্পনা: লায়ন হারুনুর রশিদ বলেন, দেশ কোন দিকে যাবে তা এই নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে। একদিকে বিএনপির ৩১ দফা সংস্কারের অঙ্গীকার, অন্যদিকে বিভ্রান্তিকর নানা কথা। আমাদের নেতা তারেক রহমান ইতিমধ্যেই ঘোষণা করেছেন, বিএনপি ক্ষমতায় গেলে জনগণের জন্য কী কী সুযোগ-সুবিধা নিশ্চিত করবে। আমরা ব্যক্তিকেন্দ্রিক দান-অনুদান নয়, বরং রাষ্ট্রীয় কাঠামোর মাধ্যমে টেকসই সেবায় বিশ্বাসী।
ফরিদগঞ্জে স্থানীয় রাজনীতির প্রেক্ষাপটে ভোটারদের সতর্ক করে তিনি বলেন, “কিছু লোক উল্টো কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, বিএনপি একটি সুশৃঙ্খল দল এবং আমাদের ঐক্যের প্রতীক একটিই। যারা নিভৃতে মানুষের সেবা করেন, তারা তা প্রচার করেন না। তাই যেকোনো অপপ্রচারে কান না দিয়ে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
পথসভায় নির্বাচনী সমন্বয়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ বলেন, তৃণমূলের নেতাকর্মীরা আজ ঐক্যবদ্ধ। ধানের শীষের গণজোয়ার দেখে প্রতিপক্ষ দিশেহারা হয়ে পড়েছে।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মহসীন মোল্লা ও চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিকুর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। পথসভাগুলোতে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:০০ এম
হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জে ‘ভাটরার জাউরা’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের হামলায় মো.শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহত শুকুর আলম ওই বাড়ির কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তারেককে মারধর করা হলে তার চিৎকার শুনে শুকুর আলম এগিয়ে আসেন। এ সময় তাকেও মারধর করা হয় এবং গাছের গুঁড়ি দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়দের অভিযোগ, ভাটরা গ্রামের মেহেদী, জিসান মোল্লা, শাহিন ও শাওন এবং সৈয়দপুর গ্রামের ইউসুফ, সাব্বির, আহসান ও সিয়ামসহ কয়েকজন এ হামলায় জড়িত।

Model Hospital

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারেক স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের দাবি-‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন, চুরি ও হামলার অভিযোগ রয়েছে। এর আগেও তাদের হামলায় ইউপি সদস্য মো. ইসমাঈল হোসেনসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, এর আগে গ্রুপটির কয়েকজন সদস্য ও তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছিল। এরপরও এমন ঘটনা ঘটেছে। কিশোর গ্যাং প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে বলেও জানান তিনি।