রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করলে আপনাদের জীবনমান উন্নত হবে : ধানের শীষের প্রার্থী ইঞ্জি. মমিনুল হক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৮ পিএম
বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করলে আপনাদের জীবনমান উন্নত হবে : ধানের শীষের প্রার্থী ইঞ্জি. মমিনুল হক

বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করলে আপনাদের জীবনমান উন্নত হবে। শান্তি ও সম্প্রীতি আগামীর বাংলাদেশ গড়তে ১২ তারিখ ধানের শীষে ভোট দিন। তাহলে বিএনপির সরকার গঠনের পর সকল খাতে বৈষম্য দূর করে সাধারণ মানুষের সুযোগ সুবিধা পাবেন। আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনে আপনাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটা পরিবর্তন চান। কাজেই নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করলে সম্মিলিত প্রচেষ্টায় সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা হবে এবং আপনাদের জীবনমান উন্নত হবে। মাদক, ইভটিজিং রোধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

চাঁদপুরের হাজীগঞ্জে শুক্রবার (৬ফেব্রুয়ারী) বিকালে বাকিলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে গণমানুষের নেতা বিএনপি মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক উপরিউক্ত কথাগুলো বলেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক এমপি রাশেদা কে হীরা, কেন্দ্রীয় যুবদলের নেতা বিল্লাল হোসেন তারেক, জেলা বিএনপির সম্মানিত সদস্য মিজানুর রহমান লিটন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব এম এ রহিম পাটওয়ারী।

বাকিলা ইউনিয়নের পথসভায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. মোস্তফা কামাল। বাকিলা ইউনিয়ন পথসভায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক আব্দুল মতিন স্বপন।

Model Hospital

বাকিলা ইউনিয়ন পথসভায় সঞ্চালন করেন, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব জুয়েল রানা তালুকদার।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী প্রবাসী মীর হোসেন,কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি বিল্লাল হোসেন তারেক, সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম দীপু পাটোয়ারী, প্রমূখ।

আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা ০২ নং বাকিলা ইউনিয়ন পরিষদের ২ বারের জনপ্রিয় নির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান, হাজীগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আবু নাফের শাহ ,বিএনপি নেতা মমিন, উপজেলা যুবদলের নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক হুমায়ুন কবির সুৃমন, সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. শুকুর আলম প্রমূখ।

একই দিন দ্বাদশগ্রাম ইউনিয়ন পথসভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান কমল।সভাপতিত্ব করেন, ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আনিসুজ্জামান মাস্টার এবং সঞ্চালন করেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবুল।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।