রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

চাঁদপুর-৩ আসনে ধানের শীষে ভোট চাইলেন বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমেদ মৃর্ধা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩০ পিএম
চাঁদপুর-৩ আসনে ধানের শীষে ভোট চাইলেন বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমেদ মৃর্ধা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের ধানের শীষে পক্ষে নিয়মিত প্রচার-প্রচারনা করে যাচ্ছেন চাঁদপুর শহরের বিশিষ্ট ব্যবসায়ী, চাঁদপুর চেম্বার অফ কর্মাসের সিনিয়র সহ-সভাপতি ও ক্রীড়া সংগঠক ফারুক আহমেদ মৃর্ধা। তিনি দল মত নির্বিশেষে চাঁদপুর-৩ আসনের সর্বস্তের মানুষের কাছে গিয়ে চাঁদপুরের উন্নয়নের জন্য শেখ ফরিদ আহমেদ মানিকের ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
তিনি বিএনপির মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক ধানের শীষ প্রতীক পাওয়ার পর থেকে লিফলেট বিতরণ করে তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্বাচনী ইশতেহারগুলো তুলে ধরছেন। প্রত্যান্ত অঞ্চল থেকে শুরু করে হাট বাজার পাড়া মহল্লা যখন যেখানে সময় পান, ধানের শীষের জন্য তিনি আপামর জনতার কাছে ভোট ভিক্ষা চান।
ফারুক আহমেদ মৃর্ধা তিনি তার নিজ এলাকা চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের বিভিন্ন বাড়ি, হাট বাজারের প্রতিটি স্থানে তার মনোনীত ব্যাক্তিদের দিয়ে ও ধানের শীষের ভোট চেয়ে প্রচার-প্রচারনা অব্যাহত রেখেছেন।
ফারুক আহমেদ মৃর্ধা আরো জানান, চাঁদপুরের উন্নয়নের জন্য শেখ ফরিদ আহমেদ মানিকের বিকল্প কেউ নেই,  তিনি নির্বাচিত হলে চাঁদপুর থেকে সন্ত্রাসী, চাঁদাবাজী, টেন্ডার বাজি, মাদক, ইভটিজিং সব কিছুই বন্ধ হবে। এজন্য আমরা সকলে মিলে ধানের শীষের বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত মাঠে থাকবো, ধানের শীষের পক্ষে কাজ করবো ইনশাআল্লাহ।
তিনি বলেন শেখ ফরিদ আহমেদ মানিক ভোটের জন্য বছরের পর বছর মাঠে ছিলেন। আন্দোলন সংগ্রামে ছিলেন, চাঁদপুরের মাটি ধানের শীষের ঘাঁটি, এজন্য চাঁদপুরের সর্বস্তরের মানুষকে চাঁদপুরের উন্নয়নের জন্য শেখ ফরিদ আহমেদ মানিক বিজয়ী করতে সকলে মিলে কাজ করার জন্য তিনি আহ্বান জানান।

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:০০ এম
হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জে ‘ভাটরার জাউরা’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের হামলায় মো.শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহত শুকুর আলম ওই বাড়ির কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তারেককে মারধর করা হলে তার চিৎকার শুনে শুকুর আলম এগিয়ে আসেন। এ সময় তাকেও মারধর করা হয় এবং গাছের গুঁড়ি দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়দের অভিযোগ, ভাটরা গ্রামের মেহেদী, জিসান মোল্লা, শাহিন ও শাওন এবং সৈয়দপুর গ্রামের ইউসুফ, সাব্বির, আহসান ও সিয়ামসহ কয়েকজন এ হামলায় জড়িত।

Model Hospital

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারেক স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের দাবি-‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন, চুরি ও হামলার অভিযোগ রয়েছে। এর আগেও তাদের হামলায় ইউপি সদস্য মো. ইসমাঈল হোসেনসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, এর আগে গ্রুপটির কয়েকজন সদস্য ও তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছিল। এরপরও এমন ঘটনা ঘটেছে। কিশোর গ্যাং প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে বলেও জানান তিনি।