রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

গণরায়ের বিজয়ে শুকরিয়া আদায়: যুবদল নেতা জিয়া প্রধানীয়ার উদ্যোগে দোয়ার আয়োজন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৩ পিএম
গণরায়ের বিজয়ে শুকরিয়া আদায়: যুবদল নেতা জিয়া প্রধানীয়ার উদ্যোগে দোয়ার আয়োজন

কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করায় এবং চাঁদপুর সদর ও হাইমচর আসনে ধানের শীষ প্রতীক নিয়ে মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক নির্বাচিত হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুম্মা শহরের ৭ নং ওয়ার্ডের যমুনা রোড এলাকায় অবস্থিত বাইতুল হামদ্ জামে মসজিদে চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়া প্রধানীয়ার উদ্যোগে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

দোয়া অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মুফতি ফজলুল হক।

এ সময় দেশ ও জাতির কল্যাণ, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং শেখ ফরিদ আহমেদ মানিকের আগামীদিনের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Model Hospital

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন সরকার, দপ্তর সম্পাদক জমির দেওয়ান, কোষাধ্যক্ষ হানিফ বেপারী, জেলা তাঁতি দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোলেমান প্রধানীয়া, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন সরকার, মহল্লা বিএনপির সভাপতি আবুল কাশেম প্রধানীয়া, সহ-সভাপতি শাহ আলম প্রধানীয়া, নুরু বেপারী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কালু হাওলাদার, ওয়ার্ড যুবদল নেতা ফরহাদ মোল্লাসহ দলীয় নেতাকর্মীরা।

ছবির ক্যাপশন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন ও সদর আসনে শেখ ফরিদ আহমেদ মানিক বিপুল ভোটে বিজয়ী হওয়ায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহর যুবদলের যুগ্ন আহবায়ক জিয়া প্রধানীয়া।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।