রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

জামায়াত-এনসিপিচক্র দেশে আরেকটা ৫ আগস্ট চায় : নতুনধারা

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৫ পিএম
জামায়াত-এনসিপিচক্র দেশে আরেকটা ৫ আগস্ট চায় : নতুনধারা
নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ বলেছেন, নির্বাচন পরবর্তী সময়ে এসে একের পর জ¦ালাও-পোড়াও-বিক্ষোভ করে আবারো প্রমাণ করেছে বাংলাদেশের স্বাধীনতা-স্বাধীকার বিরোধী জামায়াত-এনসিপিচক্র দেশে আরেকটা ৫ আগস্ট চায়।
১৬ ফেব্রুয়ারি প্রেরিত এক বিবৃতিতে নতুনধারার চেয়ারম্যান কলামিস্ট মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার কাজী মুন্নি আলম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার আরো বলেন, গত ১৮ মাস সহিংসতা-অপরাধ-দুর্নীতিতে তারা চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দিয়েছে ছাত্র শিবির-জামায়াত-এনসিপিচক্র দেশে শান্তি চায় না; ক্ষমতা চায়। যদি ক্ষমতা না চাইতো, তাহলে ‘না’ জয়যুক্ত করতো। এই নির্বাচন ইঞ্জিনিয়ারিং-এর মাধ্যমে মানুষের ভোটাধিকার আরো একবার হরণ করেছে ছাত্র শিবির-জামায়াত-এনসিপিসহ দেশবিরোধী দুর্নীতিতে চ্যাম্পিয়নশীপ পাওয়া অগণিত ষড়যন্ত্রকারী। এরা ক্ষমতার জন্য মরিয়া হয়ে উঠেছে, যে কোনো সময় যে কোনো স্থানে নাগরিকজীবন বিষিয়ে তুলতে পারে। অতএব, বাংলাদেশের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে জুলাই ঘোষণাপত্র, উচ্চকক্ষের মত আত্মঘাতি সিদ্ধান্তকে প্রতিহত করতে হবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ দ্রুত সময়ের মধ্যে দুর্নীতিবাজ উপদেষ্টা, আমলাসহ অন্তবর্তী সরকারের সকল কলাকুশলীদের সম্পদের সুষ্ঠু তদন্তের হিসেবে জনগণের সামনে উপস্থাপনের পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতিরোধে পদক্ষেপ নেয়ার মধ্য দিয়ে নতুন সরকারের স্বচ্ছতার পথচলা শুরু করারও দাবি জানান।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।