বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রমজান উপলক্ষে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৭ পিএম
রমজান উপলক্ষে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার ইফতার সামগ্রী বিতরণ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার দাদিয়াপাড়া এলাকায় সংগঠনটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার সহসভাপতি আবু ইউসুফ সুমন বলেন, এটি একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। মানবসেবার ব্রত নিয়ে সংগঠনের সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। গরিব ও অসহায় মানুষের কথা বিবেচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।

জানা যায়, ২০১৯ সালে শাহরাস্তি উপজেলার দাদিয়াপাড়া গ্রামের একঝাঁক উদ্যমী তরুণের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ, ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী প্রদান, মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা, স্বেচ্ছায় রক্তদান, মাদ্রাসাশিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন বিতরণ, পাঠাগারে বই প্রদান, বৃক্ষরোপণ কর্মসূচি ও জাতীয় দিবস পালনসহ নানা উদ্যোগ।

Model Hospital

ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মঞ্জুর হোসেন সজিব, সহসভাপতি আবু ইউসুফ সুমন, উপদেষ্টা আনোয়ার হোসাইন ও ইমরান হোসেন, শাহরাস্তি মডেল থানার সিনিয়র অফিসার মো. মনিরুজ্জামান, মাওলানা আব্দুল মুমিম, মাওলানা আব্দুর রব, হাফেজ আবু বকর, হাফেজ তানভীর হোসেন, সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital