বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর তা’লীমুল উম্মাহ মাদরাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৪ পিএম
চাঁদপুর তা’লীমুল উম্মাহ মাদরাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

চাঁদপুর তা'লীমুল উম্মাহ মাদরাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ এর বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী,সাধারণ সম্পাদক এম এ লতিফসহ অতিথিবৃন্দ৷

বি এম ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত চাঁদপুর শহরের মমিনপাড়াস্থ তা’লীমুল উম্মাহ মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে৷
১৮ফেব্রুয়ারী (বুধবার) সকাল ১০টায় শহরের মমিনপাড়াস্থ  মাদরাসা মিলণায়তনে মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোজাম্মিল হোসাইন আনসারী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাধারণ লেখাপড়ার পাশাপাশি কুরআন শিক্ষা জরুরী। আমরা পুথিগত বিদ্যা ও সার্টিফিকেট অর্জনের পিছনে ছুটেছি। আমাদেরকে মানবিক ও দেশ প্রেমিক হতে হবে। পুথিগত শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষা ও সাধারণ জ্ঞান অর্জন করতে হবে। এ মাদরাসা আগামীদিনে ভালো করুক। এ মাদরাসার প্রতি প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা খেয়াল রাখব। লেখাপড়ার পাশাপাশি খেলাধূলাও করতে হবে। কোন শিক্ষার্থীকে শারিরীকভাবে আঘাত করা যাবে না।
মাদরাসার শিক্ষক মো: ওমর ফারুকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ, মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি চাঁদপুর হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক আলহাজ্ব মনজুরুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: সাইফুদ্দিন খান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাকসুদুর রহমান, আলরাজী ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক আবদুল্লাহ মো: ইকবাল।
এসময় উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীগণ।
অনুষ্ঠানে মাদরাসার পক্ষ থেকে প্রধান অতিথি চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী,বিশেষ অতিথি সাধারণ সম্পাদক এম এ লতিফকে সংর্বধনা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়৷
শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্যরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital