বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মাহে রমজানের আগমনে ছাত্র হিযবুল্লাহর স্বাগত মিছিল 

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৭ পিএম
মাহে রমজানের আগমনে ছাত্র হিযবুল্লাহর স্বাগত মিছিল 

মাহে রমজানের আগমনে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার স্বাগত মিছিল

ছারছীনা দরবার শরীফের অরাজনৈতিক দ্বীনি সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে মাহে রমজানের আগমনে ছাত্র হিযবুল্লাহর স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) চাঁদপুর শহরের বাইতুল আমিন চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। এই মিছিলের সাথে একত্বতা পোষণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চাঁদপুর জেলা শাখা, মাদ্রাসা শিক্ষকদের সংগঠন জমিয়াতুল মুদারেছীন চাঁদপুর জেলা শাখা ও চাঁদপুর জেলা কাজী সমিতির নেতৃবৃন্দ।
স্বাগত মিছিলে নারায়ে তাকবীর-আল্লাহু আকবার, নারায়ে রিসালাত- মোহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আহলান সাহালান- হে মাহে রমজান, রমজানের পবিত্রতা-রক্ষা করা করতে হবে, দিনের বেলা পানাহার- বন্ধ কর মুসলমান,  সব মাযহাবের ঐক্যমত- তারাবি নামাজ 20 রাকাত, সব সাহাবীর একই মত -তারাবি নামাজ ২০ রাকাত, এরকম স্লোগানে মুখরিত ছিল চাঁদপুর শহর।
জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রমজানের পবিত্রতা রক্ষা সহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ অস্বাভাবিক কার্যকলাপ প্রতিরোধকল্পে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করেন জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার। মোনাজাতের পূর্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ জসিম উদ্দিন, জেলা জমিয়াতুল মোদারিসিন এর সাধারণ সম্পাদক অধ্যক্ষ এটিএম মোস্তফা হামিদী ও ও সারপ্রাইজ গুলার জেলা সভাপতি মোঃ হেলাল উদ্দিন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital