শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় সিএনজি চালকদের সাথে শ্রমিক দল নেতা রুবেল প্রধানের মতবিনিময়

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৯ পিএম
কচুয়ায় সিএনজি চালকদের সাথে শ্রমিক দল নেতা রুবেল প্রধানের মতবিনিময়

সিএনজি চালকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রুবেল প্রধান।

চাঁদপুরের কচুয়ায় স্থানীয় সিএনজি চালকদের অধিকার রক্ষা ও যাত্রীসেবার মানোন্নয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার কচুয়া বিশ্বরোড  মিনি চাইনিজ ও কমিউনিটি সেন্টারে উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রুবেল প্রধানের উদ্যোগে এই সভা আয়োজন করা হয়।

​শ্রমিক দল নেতা  রুবেল প্রধান বলেন, “আমরা সবসময় সিএনজি চালকদের ন্যায্য স্বার্থ রক্ষায় কাজ করে আসছি। কচুয়ার কোনো সড়কে চালকরা হয়রানি বা সমস্যার সম্মুখীন হলে উপজেলা শ্রমিক দল অতীতেও আপনাদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। আপনাদের যেকোনো সমস্যায় আমাদের দুয়ার সবসময় খোলা।”

​চালকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “রাস্তায় চলাচলকারী যাত্রী সাধারণের সাথে সবসময় ভালো ব্যবহার করবেন। সাধারণ মানুষকে সর্বোচ্চ সেবা দিতে আপনাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে। আপনাদের ব্যবহারের মাধ্যমেই সংগঠনের ও এলাকার ভাবমূর্তি উজ্জ্বল হয়।

​​লাইনম্যান মোস্তফা কামালের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক ফয়সাল চৌধুরী, পৌর শ্রমিক দলের সভাপতি ​দেলোয়ার হোসেন, পৌর যুবদলের সহ- প্রচার সম্পাদক লিটন ডন, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আজাদ হোসেন।

Model Hospital

​এছাড়াও চালকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আনোয়ার হোসেন, মিজানুর রহমান ও বিটুসহ স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ। সভায় বক্তারা সিএনজি সেক্টরে শৃঙ্খলা বজায় রাখা এবং চালকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital