বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ‘আলোর দিশারী’র উদ্যোগে ৩ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৪ পিএম
কচুয়ায় ‘আলোর দিশারী’র উদ্যোগে ৩ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

কচুয়া উপজেলার উত্তর আকানিয়ার শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও সেবামূলক সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক সংগঠন আলোর দিশারী-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৩ শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার আকানিয়া বিশ্বরোড মোড়স্থ সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে এ ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রতিটি পরিবারের মাঝে খেজুর, ছোলা, চিনি, মুড়ি, ডাল, তেলসহ প্রয়োজনীয় ইফতার সামগ্রী প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি হাজী হারুনুর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রফেসর ফারুক হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মো. মফিজুল ইসলাম পাটোয়ারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম, চাঁদপুর সরকারি কলেজের প্রফেসর ড. খোরশেদ আলম, সদর দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান পাঠান, প্রবাসী-কচুয়া জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার পাঠান, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল রশিদ মিয়াজী এবং বিশিষ্ট সমাজসেবক আব্দুল কুদ্দুসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Model Hospital

সংগঠনের সভাপতি হাজী হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন জানান, ২০২৩ সালে প্রতিষ্ঠার পর থেকে আলোর দিশারী সারা বছর দরিদ্র মানুষের কর্মসংস্থান, চিকিৎসা সহায়তা, টিউবওয়েল স্থাপন, ঘর নির্মাণ ও শিক্ষা অনুদানসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

তারা আরও বলেন, প্রতিবন্ধী ও অসচ্ছলদের আর্থিক সহায়তা, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, এতিমদের শিক্ষাসহায়তা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংগঠনটি নিয়মিত কাজ করে যাচ্ছে।

এ সময় সংগঠনের সহ-সভাপতি হাবিব ফকির, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম প্রধানসহ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।