বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪০ এম
শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ।

রোববার (২২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে উভয় পক্ষের মধ্যে ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়। এ সময় দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ এবং আধুনিক শিক্ষা কাঠামো গড়ে তোলার বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, চলমান উন্নয়ন পরিকল্পনা এবং একটি পূর্ণাঙ্গ, আধুনিক ও স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার লক্ষ্যে গৃহীত উদ্যোগসমূহ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। তিনি স্থায়ী ক্যাম্পাস স্থাপনের জন্য প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।

শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতির প্রশংসা করে বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষা সম্প্রসারণ, গবেষণার পরিবেশ শক্তিশালীকরণ এবং মেধাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতার আশ্বাস দেন।

Model Hospital

শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, আঞ্চলিক পর্যায়ে মানসম্মত উচ্চশিক্ষা বিস্তারে এ ধরনের বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক অবকাঠামো ও উদ্ভাবনমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎটি আন্তরিক ও ফলপ্রসূ পরিবেশে অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক জ্ঞানকেন্দ্রে পরিণত করার লক্ষ্যে সরকার ও বিশ্ববিদ্যালয়ের সমন্বিত উদ্যোগ আরও জোরদার হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital