শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় মরহুম আব্দুল জলিলের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪২ এম
কচুয়ায় মরহুম আব্দুল জলিলের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল
কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়ন আইনগিরী গ্ৰামের অধিবাসী ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ কাউছার হোসেনের বাবা মরহুম আব্দুল জলিলের স্মরণে কোরআন খতম, দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে।
রবিবার আইনগিরি গ্রামের ডাক্তার বাড়িতে মরহুমের পরিবারের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজ মাস্টার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম,ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহ আলম পাটোয়ারী কন্ট্রাকটার, সাধারণ সম্পাদক মোঃ আবু আব্দুল্লাহ নয়ন, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন খোকন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন প্রধানসহ ধর্মপ্রাণ রোজাদার মুসল্লি ও এলাকার সাধারণ মানুষ অংশ গ্ৰহন করেন।
 পরে দেশ ও জাতির কল্যাণে, শান্তি অগ্রগতি ও মরহুম আব্দুল জলিলের স্মৃতি স্মরণ আত্মা মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
উল্লেখ্য যে,বি‌শিষ্ট সমাজ সেবক আব্দুল জলিল (১৮ ফেব্রুয়ারি ) বৃহস্পতিবার  দুপুর ১টা ২০ মিনিটে সময়  নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।  মৃত্যুকালে তার বয়স ছিলো ৮০ বছর । তিনি  ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার রাত ১০ টায় জানাজা শেষে  আইনগিরী গ্রামের ডাক্তার বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital