বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ ক‌মি‌টির ৩টি সভা 

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৭ পিএম
চাঁদপুর জেলা ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ ক‌মি‌টির ৩টি সভা 

চাঁদপুর জেলা তেল ম‌নিট‌রিং ক‌মি‌টি, জেলা ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ ক‌মি‌টি, নিত‌্য প্রয়োজনীয় দ্রব‌্যমূল‌্য প‌রি‌স্থি‌তি সংক্রান্ত জেলা ট্রাক্স‌ ফোর্স ক‌মি‌টি ও জেলা পন‌্য বিপনণ ক‌মি‌টির সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুরের এডিসি (সা‌র্বিক) মোঃ এরশাদ উ‌দ্দিন।

চাঁদপুর জেলা তেল মনিটরিং কমিটি, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য পরিস্থিতি সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভা ও জেলা পণ্য বিপণন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ফেব্রুয়ারী (সোমবার) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের স‌ম্মেলন ক‌ক্ষে চাঁদপুর জেলা প্রশাসক মো: নাজমুল ইসলাম সরকার পক্ষে সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন চাঁদপুরের অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক) মোঃ এরশাদ উ‌দ্দিন।
সভাপতির বক্তব্যে তি‌নি ব‌লেন, রমজান মাসে ভোগ‌পন্যের দাম স্থিতিশীল রাখতে সকল দপ্তর কাজ করছে। তবে বাজারে আমাদের তদার‌কি বাড়াতে হবে। কোন অবস্থা‌তেই গরু ও মুর‌গির মাংসের দাম নির্ধা‌রিত মূ‌ল্যের বাই‌রে যেন বি‌ক্রি না করা হয় সে‌দি‌কে নজর রাখ‌তে হ‌বে। মাং‌সে ভেজাল বা প্রতারণার আশ্রয় নি‌লে তা‌কে ক‌ঠোর শা‌স্তির আওয়তায় আনা হ‌বে। প্রয়োজ‌নে জ‌রিমানার সা‌থে সা‌থে স্বল্প মেয়া‌দে জেল দি‌তে হ‌বে। বাজার ম‌নিট‌রিং ও অ‌ভিযা‌নের সময় ভোক্তার সা‌থে চেম্বার, ক‌্যাাব ও প্রেসক্লাব প্রতি‌নি‌ধি থাক‌বে।
তি‌নি আরও ব‌লেন, গত মা‌সের ২৭ তা‌রিখ জেলা প্রশাস‌নের আ‌য়োজ‌নে ও চেম্বার এবং ক‌্যা‌বের যৌথ বাস্তবায়‌নে বিপনীবাগ বাজা‌রে যে সভা হ‌য়ে‌ছে তার জন‌্য আ‌মি চেম্বার ও ক‌্যাব কে ধন‌্যবাদ জ্ঞাপন কর‌ছি। খোলা ময়দা‌নে এ ধর‌নের সভা দুই মাস পর পর করলে ভোক্তা ও ব‌্যবসা‌য়ী উভ‌য়ের জন‌্য ভাল হয়। আ‌গে গ্রা‌মেগঞ্জে মু‌ড়ি ভাজ‌তো, সেখান থে‌কে কর্পোরেট কোম্পা‌নী গু‌লো তা‌দের থে‌কে কি‌নে বেশী দা‌মে বি‌ক্রি কর‌ছে। কর্পোরেট কোম্পা‌নি গু‌লোর অ‌নেক ছোট ছোট ব‌্যবসায়ী‌দের ব‌্যবসা নষ্ট ক‌রে দি‌চ্ছে।
সভায় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেস ক্লা‌বের সভাপ‌তি সোহেল রুশদী।
তিনি বক্তব্যে বলেন, হলুদ ও ম‌রি‌চের গুড়ায় রং মিশা‌নো হচ্ছে যা শরী‌রের জন‌্য বেশ ক্ষ‌তিকর। বি‌শেষ ক‌রে ক‌র্পো‌রেট কোম্পা‌নীগুলো প‌্যা‌কেটজাত প‌ন্যের গুড়াগু‌লো বেশী রং মিশ্রিত মনে হয়। গত মা‌সে ক‌্যা‌বের বাস্তবায়‌নে বিপনীবা‌গের খোলা ময়দা‌নে এক‌টি সভা হ‌য়েছে, যেখা‌নে সকল শ্রেণির ব‌্যবসা‌য়ী ও ভোক্তারা উপ‌স্থিত ছি‌লেন। এ সভা‌টি এবা‌রের রমজা‌নের আ‌গে হওয়ায় বেশ সারা ফে‌লে‌ছে।
এ সময় আরও বক্তব‌্য রা‌খেন ও উপস্থিত ছিলেন, ‌বিএস‌টি আই এর উপ-প‌রিচালক প‌রি‌তোষ চন্দ্র তালুকদার, চাঁদপুর চেম্বার অব কমা‌র্সের সি‌নিয়র সহ-সভাপ‌তি তমাল কুমার ঘোষ, নৌ-পু‌লি‌শের সহকারী পু‌লিশ সুপার ইম‌তিয়াজ আহ‌মেদ, জাতীয় ভোক্তা অ‌ধিপ্ত‌র সংরক্ষণ অধিদপ্ত‌রের সহকারী প‌রিচালক আব্দুল্লা আল ইমরান, জেলা মার্কেটিং অ‌ফিসার রেজাউল ক‌রিম, চাঁদপুর জেলা ক‌্যা‌বের সাধারণ  সম্পাদক মোঃ বিপ্লব সরকার, সাংগঠ‌নিক সম্পাদক অ‌ভি‌জিৎ রায়, বাংলা‌দেশ রে‌ঁ‌স্তোরা মা‌লিক স‌মি‌তি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মাসুদ আখন্দ, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা জ্যো‌র্তিময় ভৌ‌মিক, জেলা স‌্যা‌নেটা‌রি ইন্স‌পেক্টর এস এম নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাইনু আখন্দ, পদ্মা-‌মেঘনা-যমুনা অ‌য়েল ডি‌পোর প্রতি‌নি‌ধিগণ৷
সভায় বক্তারা ব‌লেন, চাল‌ ভাল রাখার জন‌্য চা‌লে মে‌ডি‌সিন দেওয়া‌ হচ্ছে যা শরী‌রের জন‌্য ক্ষ‌তিকর। এ বিষ‌য়ে আমা‌দের আরও নজরদা‌রি কর‌তে হ‌বে। রমজা‌নে ইফতা‌রি প‌ন্যে যে কোন ভা‌বেই রং মেশানো যা‌বে না। রমজা‌নে কোনভা‌বেই প‌ণ্যের দাম বৃ‌দ্ধি না হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital