বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে এমএএফ এর আয়োজনে সৌহার্দ্য সংলাপ, কর্মশালা ও ইফতার

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫২ পিএম
চাঁদপুরে এমএএফ এর আয়োজনে সৌহার্দ্য সংলাপ, কর্মশালা ও ইফতার

সৌহার্দ্য সংলাপ কর্মশালা ও ইফতার এর আয়োজন করেছে চাঁদপুর মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ)।

সোমবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাবের নিচতলায় কর্মশালা শেষে ইফতার পূর্বে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক এমপি।

তিনি বক্তব্যে বলেন, আমরা এবং বিরোধী দল মিলে সমাজ প্রতিষ্ঠা করব। তরুণ সমাজের ৪১% ভোটে আমরা নির্বাচিত হয়েছি। তরুণ সমাজ যদি গর্জিয়ে ওঠে ১৫ বছরের সরকার যা করেছে তার মুখোমুখি হতে হবে।

Model Hospital

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম স্লোগান সবার আগে বাংলাদেশ। আমরা এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে যেতে চাই। আমি ডেমোক্রেসিককে বলব আগামীতে তরুণদেরকে যেন ট্রেনিং দেয়া হয়। তরুণরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠিত করবে। সবাই যদি আমরা মনে করি সাধারণ জনগণ যা চায় তা আমরা প্রতিষ্ঠিত করতে পারব।

এমএএফ চাঁদপুরের সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ রবিউল হাসান, পৌর প্রশাসক মোঃ এরশাদ উদ্দিন, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, জেলা জামায়াত ইসলামের আমির বিল্লাল হোসেন মিয়াজী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী।

এমএএফ চাঁদপুরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীর পরিচালনায় আরোও বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সিরাজুল ইসলাম মিয়াজী, এনসিপি চাঁদপুরের প্রধান সমন্বয়ক মাহবুবুর রহমান, জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেল, এমএএফ এর সহ-সভাপতি অ্যাড. মুনিরা চৌধুরী, অ্যাড. কুহিনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্লাহ খোকন, ফয়সাল আহমেদ বাহার, সদস্য অ্যাড. শিরিন সুলতানা মুক্তা, নাহিদা সুলতানা সেতু।

১ম অধিবেশন পরিচালনা করেন জুনিয়র ফেলো জেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব মাহমুদুল হাসান, সদর থানা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ ও পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মামুন খান। ২য় অধিবেশনে আমন্ত্রিত অতিথিবৃন্দরা অংশ গ্রহন করেন।

কর্মশালা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও. সিরাজুল ইসলাম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আবুল বাশার।

বিএনপি, জাতীয়পার্টি, জামায়াত ইসলাম, গণঅধিকার পরিষদ এবং এনসিপি-এই রাজনৈতিক দলগুলো একত্রে জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন, যা রাজনৈতিক ঐক্যের একটি দৃষ্টান্ত।

যুক্তরাজ্যের এফসিডিও -এর অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশন্যাল পরিচালিত বি-স্পেস প্রকল্প সহায়তা করে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital