বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর খাদ্য গুদামে আকস্মিক পরিদর্শনে এমপি মানিক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৬ পিএম
চাঁদপুর খাদ্য গুদামে আকস্মিক পরিদর্শনে এমপি মানিক

চাঁদপুরের নতুন বাজার এলাকায় অবস্থিত কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার (সিএসডি) আকস্মিক পরিদর্শন করেছেন চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পূর্ব ঘোষণা ছাড়াই খাদ্য গুদামে উপস্থিত হয়ে তিনি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং বিভিন্ন অনিয়মের চিত্র দেখতে পান।

পরিদর্শনকালে গুদামের ভেতরে অসংখ্য খালি বস্তা পড়ে থাকতে দেখা যায়। এ বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা চান এমপি। তিনি প্রশ্ন তোলেন—সরকারি খাদ্য গুদামে কেন এত খালি বস্তা অব্যবস্থাপনায় পড়ে থাকবে এবং এগুলোর হিসাব কীভাবে সংরক্ষণ করা হচ্ছে।

গুদামের চাবি ব্যবস্থাপনা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন সংসদ সদস্য। তিনি জানতে চান, কী কারণে লেবার সর্দারের কাছে গুদামের চাবি রাখা হয়েছে এবং কীভাবে তা ব্যবহার হচ্ছে। বিষয়টি দায়িত্বে অবহেলা ও প্রশাসনিক দুর্বলতার ইঙ্গিত দেয় বলে মন্তব্য করেন তিনি।

Model Hospital

এ সময় এমপি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, সরকারি খাদ্য গুদামে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। এখানে নিয়মনীতি পরিবর্তন করা প্রয়োজন। কর্মকর্তা-কর্মচারীদের আরও সজাগ থাকতে হবে। আমি আজ এসেছি, আবার যে কোনো সময় আসতে পারি। যারা অনিয়ম করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জনগণের সম্পদ রক্ষায় যা করণীয়, আমি তাই করবো।

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ দেন। পাশাপাশি গুদামের সার্বিক ব্যবস্থাপনা আরও স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক করার তাগিদ দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা খাদ্য কর্মকর্তা মো. আব্দুর রহমান খান, জেলা বিএনপি সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, খাদ্য গুদামের কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপির নেতাকর্মীরা।

স্থানীয়দের মতে, নবনির্বাচিত সংসদ সদস্যের এমন আকস্মিক পরিদর্শন সরকারি প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনগণের সম্পদ সুরক্ষা ও খাদ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা প্রতিষ্ঠায় এ ধরনের উদ্যোগ ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital