বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে অসচ্ছল পরিবারের মাঝে সামাজিক সংগঠন আপনের ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১২ পিএম
চাঁদপুরে অসচ্ছল পরিবারের মাঝে সামাজিক সংগঠন আপনের ইফতার সামগ্রী বিতরণ

চাঁদপুরে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আপন -এর পক্ষ থেকে প্রতিবছরের ন্যায় এবারও নিম্নবিত্ত, অসচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৩ ফেব্রুয়ারি সোমবার বিকেলে শহরের মুক্তিযোদ্ধা ভবনের চতুর্থ তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে পবিত্র মাহে রমজানের উপহার হিসেবে অস্বচ্ছল পরিবারের মাঝে ইফতার বাজার তুলে দেওয়া হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি রোটারিয়ান ডাক্তার রাশেদা আক্তার বলেন, আপন একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা যে কোন দুর্যোগকালীন মুহূর্ত এবং ধর্মীয় উৎসবে নিম্নবিত্ত অসচ্ছল পরিবারের মাঝে উপহার হিসেবে খাদ্য সহায়তা দিয়ে থাকি। বিশেষ করে পবিত্র রমজান এবং ঈদের আগে বিভিন্ন খাদ্যপণ্য দেওয়া হয়।

পাশাপাশি আমাদের কর্মসংস্থান, ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরো বলেন, আমাদের এই মানবিক কাজে সংগঠনের উপদেষ্টা পরিষদ এবং নির্বাহী পরিষদসহ অসংখ্য মানবিক মানুষ গোপনে সহযোগিতা করে থাকেন। আমি সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের দোয়া এবং সহযোগিতায় আমাদের এই মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

Model Hospital

আপনের সাধারণ সম্পাদক আশিক বিন রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা সেন্ট্রাল ওমেন্স কলেজের অধ্যক্ষ মোঃ সফিকুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা এডভোকেট আব্দুল্লাহ আল ফারুক সিনিয়র সহ-সভাপতি আশ্রফুল আরিফ, যুগ্ম সম্পাদক সিত্তুল মুনা চৈতি, আহসান আরিফ নিলয়, কোষাদক্ষ আল-আমিন ইসলাম, সহ-কোষাদক্ষ লাকি রাণী দাস।

সবশেষে সংগঠনের উপদেষ্টা পরিষদ এবং নির্বাহী পরিষদের সদস্যদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital