শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়া রহিমানগর বাজার থেকে দুই চোর আটক

আবু সাঈদ, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৮ পিএম
কচুয়া রহিমানগর বাজার থেকে দুই চোর আটক

কচুয়ার রহিমানগর বাজার এলাকায় আটক চোর

কচুয়া উপজেলার রহিমানগর বাজার এলাকা থেকে স্থানীয় লোকজন হাতেনাতে দুই চোরকে আটক করে পুলিশে সপর্দ করেছে।
তারা হলেন রহিমানগর বাজার সংলগ্ন গোহট গ্রামের চত্তর বাড়ির খোরশেদ আলমের ছেলে ফাহাদ (১৯) ও কেরানী বাড়ির মুখলেছুর রহমানের ছেলে শান্ত (২১)। তারা প্রতিনিয়ত এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসার সিলিং ফ্যান, সেলু মেশিনের মোটর ও বৈদ্যুতিক তার সহ বিভিন্ন চুরি করে আসছে ।
মঙ্গলবার (২৪ফেব্রুয়ারি) বিকেলে তারা চোরাইকৃত একটি সিলিং ফ্যান রহিমানগর বাজারে বিক্রি করতে আনলে স্থানীয় লোকজন তাদেরকে হাতেনাতে আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। পরে সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ফারুকী কচুয়া থানা পুলিশকে খবর দেয়।
পুলিশ খবর পেয়ে এসআই রুবেল সঙ্গীও ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসলে চোর ফাহাদের মা ছেলের এসব অপকর্ম সইতে না পেরে তাকে জেলে পাঠানোর জন্য মামলার বাদী হবে বলে পুলিশ কে জানালে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।
এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে এস আই রুবেল জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital