বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে আইনশৃঙ্খলা সভা: মহাসড়কে ড্রেজার পাইপ ও অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০১ এম
মতলব উত্তরে আইনশৃঙ্খলা সভা: মহাসড়কে ড্রেজার পাইপ ও অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর সিদ্ধান্ত

মতলব উত্তর উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা ও মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুরের মতলব উত্তরে মহাসড়কের ওপর ড্রেজারের পাইপ বসিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, অবৈধভাবে জমির টপ সয়েল বিক্রি ও বালু উত্তোলন বন্ধসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে আইনশৃঙ্খলা ও মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি।
সভায় বক্তারা বলেন, কিছু এলাকায় মহাসড়কের ওপর ড্রেজারের পাইপ বসিয়ে পানি নিষ্কাশন ও মাটি পরিবহনের কারণে যানবাহন চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এতে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে এবং জনদুর্ভোগ চরমে পৌঁছাচ্ছে। এ ধরনের কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে বক্তারা মত দেন।
এছাড়া ফসলি জমির টপ সয়েল কেটে বিক্রি এবং অবৈধ বালু উত্তোলনের ফলে কৃষিজমির ক্ষতি, পরিবেশের ভারসাম্য নষ্ট ও নদীভাঙনের আশঙ্কা বাড়ছে বলে সভায় উল্লেখ করা হয়। এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও অভিযান জোরদারের দাবি জানানো হয়।
আইনশৃঙ্খলা উন্নয়ন প্রসঙ্গে বক্তারা মাদক, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশ, প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। দ্রুত অভিযোগ নিষ্পত্তি এবং নিয়মিত তদারকির মাধ্যমে পরিস্থিতি আরও উন্নত করা সম্ভব বলে মত দেওয়া হয়।
সভা শেষে সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, মহাসড়কে ড্রেজারের পাইপ বসিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি, টপ সয়েল বিক্রি ও বালু উত্তোলনের মতো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।
সভায় বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার ওসি (তদন্ত) প্রদীপ, মোহনপুর ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ আলী, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সাংবাদিক মো. দ্বীন ইসলাম।
সভায় উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা মাহবুবুর রহমান, প্রাণি সম্পাদ কর্মকর্তা শ্যামল চন্দ্র দাস, একাডেমিক সুপার ভাইজার সাইফুল ইসলাম’সহ বিভাগীয় প্রধান, জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital