শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০২ এম
শাহরাস্তিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শাহরাস্তি মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় শাহরাস্তি থানার একটি চৌকস টিম বাদিয়া এলাকার মেহের স্টেশন রোড সংলগ্ন একটি মসজিদের গলিতে অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ কাউছার হোসেন হাবিব (২৪) নামের এক যুবককে তার নিজ হেফাজতে থাকা ১১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
গ্রেফতারকৃত কাউছার হোসেন হাবিব পশ্চিম সুয়াপাড়া (তাড়ালিয়া পাটোয়ারী বাড়ী), কালিয়া পাড়া এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি বাদিয়া এলাকার মেহের রেল স্টেশন সংলগ্ন বাসায় অবস্থান করছিলেন। পুলিশি জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেন, পলাতক সহযোগী হাছান (২৮) এর কাছ থেকে স্বল্প মূল্যে ইয়াবা সংগ্রহ করে এলাকার যুবকদের কাছে বিক্রি করতেন।
এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা (এফআইআর নং-১৬, জি আর নং-৩৮) দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ প্রহরায় আদালতে সোপর্দ করা হবে এবং পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital