বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রয়াত সদস্যদের স্মরণে হাজীগঞ্জে সাংবাদিক কল্যাণ সমিতির দোয়া ও ইফতার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৪ এম
প্রয়াত সদস্যদের স্মরণে হাজীগঞ্জে সাংবাদিক কল্যাণ সমিতির দোয়া ও ইফতার

হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি-এর উদ্যোগে প্রয়াত সদস্যদের সম্মানে বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) হাজীগঞ্জ প্রেসক্লাব-এর হলরুমে আয়োজিত এ মিলাদ, দোয়া ও ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাঁদের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়। প্রয়াত সাংবাদিকদের অবদান স্মরণ করে তিনি তাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং জীবিত সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল জব্বার। তিনি বলেন, সাংবাদিক ও প্রশাসনের মধ্যে সুসম্পর্ক সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি প্রয়াত সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
সমিতির সভাপতি সাইফুল ইসলাম সিফাতের সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক খন্দকার আরিফ।

Model Hospital

সভাপতির বক্তব্যে সাইফুল ইসলাম সিফাত বলেন, প্রয়াত সদস্যরা সংগঠনের ভিত্তি সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ভবিষ্যতেও সমিতি সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— উপজেলা জামায়াতের আমীর বিএম কলিম উল্ল্যাহ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মজুমদার পরান, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইমাম হোসেন লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন বেলাল, সমিতির আজীবন সদস্য মো. মোস্তফা কামাল সুমন, ব্যারিস্টার শাহরিয়ার আহমাদ, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম এবং সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার। বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, ঐক্য ও কল্যাণমূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এসময় উপস্থিত ছিলেন— পৌর জামায়াতের আমীর আবুল হাসনাত, ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম মিঠু চৌধুরী, উপজেলা মৎস্য দলের সভাপতি ইমাম হোসেন, পৌর শ্রমিক দলের সভাপতি রাশেদ আলম হীরা সহ সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে মিলাদ মাহফিলে প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

সার্বিকভাবে আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিলটি ছিল আবেগঘন ও তাৎপর্যপূর্ণ। প্রয়াত সহকর্মীদের স্মরণে একত্রিত হয়ে উপস্থিত সবাই তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital