শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৫ পিএম
বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চাঁদপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, নারী উদ্যোক্তা, সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে নারী উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব-এর সভাপতি সোহেল রুশদী।

তিনি বলেন, “বিজয়ী নামটির একটি তাৎপর্য রয়েছে। সংগঠনটি ইতোমধ্যে অসংখ্য নারী উদ্যোক্তা তৈরি করেছে। আজকের ইফতার মাহফিলে উপস্থিতির সংখ্যাই তার প্রমাণ। সামাজিক ও মানবিক কাজেও তাদের উল্লেখযোগ্য অবদান রয়েছে। চাঁদপুরে যে কয়েকটি সংগঠন সক্রিয়ভাবে কাজ করছে, তার মধ্যে বিজয়ী অন্যতম। বিজয়ীর কর্ণধার তানিয়া ইশতিয়াক খান ও আশিক খান নিরলসভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। মানবিক কাজে সম্পৃক্ত থাকায় আমরা এই সংগঠনকে স্বাগত জানাই।”

Model Hospital

তিনি আরও বলেন, “বিজয়ীর ষষ্ঠ বর্ষপূর্তি ও সংগঠনের প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খানের জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানাই। চাঁদপুর প্রেসক্লাব সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে প্রেসক্লাবের তৃতীয় তলাকে শীতাতপ নিয়ন্ত্রণের আওতায় আনা হয়েছে এবং নতুন আধুনিক ভবনের কাজ চলমান রয়েছে। চাঁদপুর প্রেসক্লাব সব ভালো কাজের পাশে থাকবে।”

বিজয়ী নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খানের সভাপতিত্বে এবং বিজয়ীর স্বপ্নদ্রষ্টা সাংবাদিক আশিক খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার জহির উদ্দিন বাবার, সংস্থার প্রেসিডেন্ট খালেদা ইয়াসমিন রুবি, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ লতিফ, প্রচার সম্পাদক মো. শরিফুল ইসলাম, তানজিনা আমিন, চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়া প্রদানীয়া, চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ শেখ মহসিন, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাকির হোসেন, দৈনিক বাংলাদেশের আলো চাঁদপুর জেলা প্রতিনিধি ও বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাইদ হোসেন অপু চৌধুরী, ইসলামিক টিভির জেলা প্রতিনিধি ইমরান হোসেন রাজন, নাগরিক টিভির জেলা প্রতিনিধি রানা রহমান,সাবেক কমিশনার ফরিদ আহমেদ বেপারী, জনতা ব্যাংকের পুরান বাজারের ব্যবস্থাপক বলাই সাহা, জীবন দীপের পরিচালক মৃদুল দাস, মমতাজ উদ্দিন মন্টু গাজী, মনির খান, স্বপন দেওয়ান, তরুন সমাজ সেবক ফাহিম খান, ইকবাল খান, ইনার হুইল ক্লাব অফ চাঁদপুরের সাবেক প্রেসিডেন্ট মাহমুদা খানম, নাসরিন আক্তার, তাসলিমা মুন্নি, নারী নেত্রী শাহিন স্বপ্না, নারী উদ্যোক্তা জেসমিন নাসরিন, চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রনি এবং সিসিডিএ চাঁদপুর সদর উপজেলা সমন্বয়ক নার্গিস আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন,ইন্টারেক্ট ক্লাব অফ চাঁদপুর এর সাবেক প্রেসিডেন্ট সাহিরা নাসির, ১নং ওয়ার্ড এর সাবেক সাংগঠনিক আনোয়ার ছৈয়াল, ১নং ওয়ার্ড যুব দলের যুগ্ম আহবায়ক লিটন, জয়নাল,জসিম, সহিদ, শিব সংঘের সভাপতি সম্রাট পাল সহ শিভ সংঘের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর প্রেসক্লাবের সদস্য মাওলানা আহমদ উল্লাহ।

বিজয়ী নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান তাঁর বক্তব্যে বলেন, “বিজয়ী নারী উন্নয়ন সংস্থার মূল লক্ষ্য হলো নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা। আমরা চাই প্রতিটি নারী নিজের পায়ে দাঁড়াক, দক্ষতা অর্জন করুক এবং সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখুক। গত ছয় বছরে আমরা যে সাড়া পেয়েছি, তা আমাদের আরও অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতেও নারী উদ্যোক্তা তৈরি ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

এদিকে ইফতার মাহফিল শেষে জমকালো আয়োজনে কেক কেটে প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খানের জন্মদিন উদযাপন করা হয়।

এ সময় উপস্থিত অতিথিরা তাঁকে শুভেচ্ছা জানান এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital