শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

“যুবসমাজ যদি রমজানের শিক্ষা হৃদয়ে ধারণ করে, তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন অনিবার্য হয়ে উঠবে”

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৯ পিএম
“যুবসমাজ যদি রমজানের শিক্ষা হৃদয়ে ধারণ করে, তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন অনিবার্য হয়ে উঠবে”

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি কে. এম. ইয়াসিন রাশেদসানী ও সাংগঠনিক সম্পাদক হেলাল আহমাদ।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ–এর চাঁদপুর সদর উপজেলার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর শহরের বিপনিবাগ আইএবি মিলনায়তনে এ আয়োজন করা হয়।

চাঁদপুর সদর উপজেলা সভাপতি শেখ মুহাম্মদ হাবিবুর রহমান–এর সভাপতিত্বে এবং কারী মুহাম্মদ মোস্তফা পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি কে. এম. ইয়াসিন রাশেদসানী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও নৈতিক চরিত্র গঠনের মাস। রমজান শুধু সিয়াম সাধনার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি সমাজে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার শিক্ষা দেয়। তিনি আরও বলেন, যুবসমাজকে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আদর্শিক ও নৈতিক জীবন গঠনে এগিয়ে আসতে হবে এবং সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।

Model Hospital

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হেলাল আহমাদ, সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডা. বেলাল হোসাইন, সাঈদ ইসলাম সাদ্দাম, মুহাম্মদ রিয়াদ হোসেন, মাওলানা হাবিবুর রহমান বিন নুরী, হাফেজ তানজিম পাটোয়ারী ও মাওলানা সোহরাব হোসাইনসহ স্থানীয় নেতারা।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital