শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে ১১০ বছরের বৃদ্ধার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০২ পিএম
চাঁদপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে ১১০ বছরের বৃদ্ধার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ
চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাখরপুর গ্রামের (মাঝি বাড়ির) মৃত খলিলুর রহমান মাঝির পুত্র একশত বছরের উপর বৃদ্ধা আইয়ুব আলী মাঝির বিরুদ্ধে হয়রানি মূলক মিথ্যা চাদাবাজির অভিযোগ দায়ের করেন একই এলাকার আহসানুল্লাহ কবিরাজের স্ত্রী লতুফা খাতুন।
এ বিষয়ে অভিযুক্ত আইয়ুব আলী মাঝির পুত্র শাহ-আলম ও মুক্তার মাঝি জানায়, আমাদের নিজ সম্পদের উপর দোকান দীর্ঘদিন ধরে বিগত সরকারের প্রভাব খাটি তারা ভোগ দখল করে রেখেছে।
অথচ উল্টো তারাই আবার আমাদেরকে ফাসাতে হাইমচর থানায় মিথ্যা ও হয়রানি মূলক চাদাবাজির অভিযোগ দায়ের করে আমাদের বিরুদ্ধে।
আমরা এই ঘটনার সাথে জড়িত লতিফা খাতুনের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মুলক অভিযোগের বিচার দাবি করছি।
কারণ আমার বৃদ্ধ বাবা ১১০ বছর বয়স তিনি বিছানা থেকে নামতে পারেনা তিনি পরিবারের সহযোগিতায় চলে। এই বৃদ্ধ বাবাসহ আমরা প্রবাসী দুই ভাইয়ের বিরুদ্ধে আমাদেরকে ফাঁসাতে  হয়রায়মূলক এই অভিযোগ দায়ের করেন ঐ মহিলা।
শুক্রবার (২৭ফেব্রুয়ারী) বিকেল সরজমিনে গিয়ে এলাকাবাসী,বাজার ব্যবসায়ী ও পার্শ্ববর্তি দোকানদার সাথে আলাপ কালে তারা জানায়, এখানে ভাংচুর ও চাঁদাবাজির কোন ঘটনাই ঘটেনি আসলে জমি সংক্রান্ত ও দখলদারিত্বের বিষয়ে এই চাঁদা দাবীর গঠনাটি সাজানো হয়।
আমরা এখানে এমন কোন গঠনা ঘটতে আদো দেখিওনি। কারন যে বৃদ্ধার  বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তিনি আমাদের এলাকার একজন সম্মানিত ব্যক্তি। তার তিন পুত্র দীর্ঘদিন ধরে প্রবাস জীবন করে,তারা উল্টা  এলাকাতে অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করেফোনটা এলাকাতে অসহায় মানুষকে সাহায্য-সুবিধা করে আসছি  আসছে।
এই এলাকার দরিদ্র বহু পরিবার তাদের দ্বারা উপকৃত হয়।
আর উল্টো তাদেরকে এ মিথ্যা অভিযোগ দায়ের যারা করেছে  আমরা তাদের বিরুদ্ধে বিচার দাবি করছি।
তখন হাইমচর থানার তদন্তকারী কর্মকর্তা সমীর দাস ও বিষয়টি তদন্ত করতে সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
শুধুমাত্র প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য ঘটনাটিকে অন্যদিকে প্রবাহিত করতে  কৌশলে চাঁদাবাজির মামলায় রুপান্তর করতে চায় প্রতিপক্ষ লতুফা বেগম।এই মহিলার বিরুদ্ধে উল্টো এলাকাবাসীর বহু অভিযোগ রয়েছে তারা আরো জানান,তার সাথে কারো বিবাদ সৃষ্টি হলেই তিনি তাদেরকে  মিথ্যা,হয়রানিমুলক মামলার হুমকি দিয়ে ফাসানোর চেষ্টা করেন।
এলাকাবাসী ও ক্ষতিগ্রস্থ পরিবার এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
এবং তারা এই ঘটনার সুষ্ট তদন্ত সাপেক্ষে মিথ্যা অভিযোগটি প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital