বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর প্রেসক্লাব সর্বদা হকারদের পাশে রয়েছে : প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী

চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে পত্রিকা বিলিকারকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৩ পিএম
চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে পত্রিকা বিলিকারকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে চাঁদপুর শহরের পাটওয়ারী নিউজ পেপার এজেন্সির অধীনে পত্রিকার বিলিকারক (হকারদের) মাঝে ইফতার সামগ্রী (উপহার) বিতরণ করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে চাঁদপুর শহরের পাটওয়ারী নিউজ পেপার এজেন্সির অধীনে পত্রিকার বিলিকারক (হকারদের) মাঝে ইফতার সামগ্রী (উপহার) বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ার) সন্ধ্যা সাড়ে ৬ টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।
তিনি বলেন, চাঁদপুর প্রেসক্লাব সর্বদা হকারদের পাশে রয়েছে। চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে ধারাবাহিক কিছু কার্যক্রম চলমান, তারই অংশ হিসাবে আজকের এই অনুষ্ঠান। মূলত চাঁদপুর প্রেসক্লাব সাংবাদিকদের কল্যাণে সৃষ্টি হয়েছে,  সাংবাদিকদের সুবিধা-অসুবিধা, সমস্যা দেখার দায়িত্ব প্রেস ক্লাবের। প্রেসক্লাব সদস্য ও সদস্যের বাহিরে যারা পেশাদার সাংবাদিক রয়েছে তাদেরকেও প্রেসক্লাবের বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণের মাধ্যমে সম্মানিত করার চেষ্টা করছি। সাংবাদিকদের পাশাপাশি চাঁদপুর প্রেসক্লাব মানব কল্যাণে কিছু কার্যক্রম পরিচালনা করছেন। ইতিমধ্যে আমরা অন্ধ কোরআনে হাফেজদেরকে এবং জুলাই-আগস্টে নিহত শহীদ পরিবারের মাঝে ইফতার সামগ্রী উপহার বিতরণ, হিফজুল কোরআন প্রতিযোগিতা ও ভাষার মাসে আবৃত্তি এবং চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। আজকে আমরা পত্রিকার বিলিকারক, যাদেরকে আমরা পত্রিকার প্রাণ বলে থাকি ; পাঠকের কাছে যারা পত্রিকা পৌঁছে দেওয়ার দায়িত্ব গ্রহণ করে, তাদেরকে ইফতার সামগ্রী মাধ্যমে চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে উপহার প্রদানের চেষ্টা করছি।
প্রধান অতিথি আরও বলেন, প্রেসক্লাব একটি পেশাজীবী সংগঠন, সাংবাদিকদের কল্যাণে চাঁদপুর প্রেসক্লাবটি ১৯৭০ সালের প্রতিষ্ঠা লাভ করে। আপনার সকলে জানেন চাঁদপুর প্রেসক্লাব এটি একটি ঐক্যবদ্ধ প্রেসক্লাব, সারা বাংলাদেশের মধ্যে একটি মডেল প্রেসক্লাব হল চাঁদপুর প্রেসক্লাব। প্রেসক্লাবের প্রতিটি প্রোগ্রামে প্রেসক্লাব সদস্য এবং সদস্যের বাহিরে যারা সাংবাদিকতা করছে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, যাতে সকল সাংবাদিক ঐক্যবদ্ধ থাকে। চাঁদপুর প্রেসক্লাব সাংবাদিক ও মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে।  সাংবাদিকদের পাশাপাশি তার সাথে সংশ্লিষ্ট পত্রিকার বিলিকার তাদেরকেও ক্ষুদ্র প্রয়াস এর মাধ্যমে সম্মানিত করার চেষ্টা করছে। আগামী দিনের সরকারি এবং বেসরকারিভাবে কোন সুযোগ সুবিধা দেওয়া যায় কিনা প্রেসক্লাব তা চেষ্টা করবে। আপনারা প্রেসক্লাবের সদস্য না হলেও আপনারা আমাদের পরিবারের একটি অংশ। আমরা সকলেই চাঁদপুর প্রেসক্লাবের সদস্য এটি হলো আমাদের মূল পরিচয়।
তিনি আরো বলেন, আমি আজকের এই দিনে চাঁদপুর পাটোয়ারী নিউজ পেপার  এজেন্সির প্রোপাইটর মরহুম নুরুন্নবী পাটোয়ারীকে স্মরণ করছি, তার রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি বর্তমানে যিনি নেতৃত্ব দিচ্ছেন বিশিষ্ট নাট্যকার কবি জসিম মেহেদীকে ধন্যবাদ জানাই, তিনি আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকায় কৃতজ্ঞতা জানাচ্ছি । আপনারা যারা এসেছেন সকলকে চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।
চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য মুনির চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধ, চাঁদপুর পাটোয়ারী এজেন্সির পরিচালক নাট্যকার ও কবি জসিম মেহেদী।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, চাঁদপুর প্রেসক্লাবের সদস্য মাওলানা আহমদ উল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক সাইদ হোসেন অপু, সাংবাদিক আলমগীর হোসেন পাটোয়ারী, সাংবাদিক সাদ্দাম হোসেন, সাংবাদিক সবুজ প্রমুখ।

চাঁদপুরে নার্সারির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৭ এম
চাঁদপুরে নার্সারির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ
চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ডের বাহের খলিশাডুলীতে নার্সারির ফলজসহ বিভিন্ন প্রজাতির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
২৪ সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ দিলে এ ঘটনা নজরে আসে।
ভুক্তভোগী নার্সারির মালিক আল আমিন সুমন জানান, আমার এখানে লাখ লাখ টাকামূল্যের ফলজসহ নানা গাছের চারা রয়েছে। দুষ্কৃতিরা সব বিষ দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আমি এখন চরম হতাশায় রয়েছি। নার্সারিটি মূলত আমার পিতা নাছির মোল্লা পরিচালনা করতেন।
তিনি আরও জানান, আমাদের এই নার্সারিটি লীজের জমিতে করা। লীজ নিয়ে ঝামেলা চলছিলো জমির মালিক পক্ষের সাথে। তারাই পরিকল্পিতভাবে আমাদের সাথে না পেরে গাছের সাথে এমন অমানবিক শত্রুতা দেখালো। আমি এর সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ প্রত্যাশা করছি।
স্থানীয়রা জানান, জমির লীজ সংক্রান্ত সমস্যা ছিলো নার্সারি ও জমির মালিকের মধ্যে। এটার কারনে এমন ঘটনা হতে পারে। তবে গাছের সাথে শত্রুতা কোন ভালো মানুষের কাজ হতে পারে না। আমরা এর সুষ্ঠু বিচার দেখতে চাই।
অভিযোগ প্রসঙ্গে নার্সারির জমির মালিক পক্ষের কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার এস আই মোস্তফা বলেন, আমরা থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিবো।