শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

দৈনিক নয়া প্রভাত পরিবারের ইফতার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৯ পিএম
দৈনিক নয়া প্রভাত পরিবারের ইফতার

দৈনিক নয়া প্রভাত পত্রিকা পরিবারের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) শহরের হট বাইট রেস্টুরেন্টে এই ইফতারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার প্রকাশক ও সম্পাদক জয়নাল আবেদীন শেখ এবং স্বাগত বক্তব্য রাখেন প্রত্রিকার প্রধান সম্পাদক কাদের পলাশ।

দৈনিক নয়া প্রভাতের নির্বাহী সম্পাদক এইচ. এম. নিজামের সঞ্চালনায় সভাপতি তার বক্তব্যে বলেন, দৈনিক নয়া প্রভাত হবে সকলের মুখপাত্র ও সমাজ বিনির্মাণের এক শক্তিশালী বার্তাবাহক। একটি সমাজ পরিবর্তনের জন্য বিভিন্ন মাধ্যমের প্রয়োজন হয়, তার মধ্যে পত্রিকা অন্যতম। আমি বিশ্বাস করি, এই পত্রিকাটি সেই কার্যকর মাধ্যম হয়ে উঠবে।

ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত এবং চাঁদপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট চৌধুরী ইয়াসিন ইকরাম।

Model Hospital

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক নয়া প্রভাতের ভারপ্রাপ্ত সম্পাদক জামাল সাকিব, যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ বেলাল, ব্যবস্থাপনা সম্পাদক সাহা জামাল গাজী সোহাগ, সহকারী সম্পাদক মাওলানা ইকবাল হোসেন, মিজানুর রহমান, বার্তা সম্পাদক নজরুল ইসলাম আতিক সহ পত্রিকার বিভিন্ন স্তরের কর্মকর্তা, রিপোর্টার ও শুভাকাঙ্খীরা।

ইফতার মাহফিলে বক্তারা বলেন, দৈনিক নয়া প্রভাত চাঁদপুরের গণমানুষের কথা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করে তারা একে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করের নুরুল আমিন জিহাদী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital