বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নবাগত সাংসদের সঙ্গে মতবিনিময় ও উপজেলা পরিষদের মাসিক সভা

সরকারি কাজে রাজনৈতিক হস্তক্ষেপ সহ্য করা হবে না : ইঞ্জি. মমিনুল হক এমপি

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০২ পিএম
সরকারি কাজে রাজনৈতিক হস্তক্ষেপ সহ্য করা হবে না : ইঞ্জি. মমিনুল হক এমপি
শাহরাস্তি উপজেলা পরিষদের মাসিক সভা এবং নবাগত সাংসদের সঙ্গে  প্রশাসনিক কর্মকর্তা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে পৃথক দুটি সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এ সভা দুটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) নির্বাচনী এলাকার সংসদ সদস্য আলহাজ্ব লায়ন ইঞ্জি. মমিনুল হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে তিনি এ জনপদের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন। এজন্য তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বাধীনতা যুদ্ধে জুলাই যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান।পরবর্তীতে তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রম নিয়ে পৃথকভাবে বক্তব্য দেন। সমাজে পুঞ্জিভূত অনাচার, বৈষম্য ও শাসন ব্যবস্থায় সমতা প্রতিষ্ঠার বিষয়ে তাঁর পরিকল্পনা তুলে ধরেন। আগামী পাঁচ বছর যে কোনো অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ঘোষণা দিয়ে তিনি বলেন, সরকারি কাজে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। প্রশাসনিক কাজে প্রভাব খাটানোর চেষ্টা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, সমাজের বৈষম্য দূর করতে আইন প্রয়োগে কঠোরতা জরুরি। কিশোর গ্যাং দমন, মাদক নির্মূল এবং বাজার নিয়ন্ত্রণ ও মনিটরিং জোরদারের নির্দেশ দেন তিনি। বাজার ইজারার নামে হঠকারিতা বন্ধ ও দ্রব্যমূল্যের সমতা ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
গ্রাম্য সালিসের নামে হয়রানি বন্ধে পেশাদার দরবারিদের তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়ে তিনি আগামী এক মাসের মধ্যে থানার ওসিকে এ তালিকা প্রণয়নের কথা বলেন। তিনি সতর্ক করে বলেন, বিচারের নামে যেন কেউ হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রশাসনকে সজাগ থাকতে হবে। এদিকে সভা  আইসিটি অফিসার শাহজাহানের সঞ্চালনায় সভা শুরুর আগে উপজেলা নির্বাহী অফিসার  নাজিয়া হোসেন নবাগত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান।
স্বাগত বক্তব্যে তিনি বলেন, চাঁদপুর-৫ (শাহরাস্তি–হাজীগঞ্জ) সংসদীয় আসনটি দীর্ঘ প্রায় ১৮ মাস কার্যত অভিভাবকশূন্য ছিল। এ সময়ে প্রশাসনিক কার্যক্রম চলমান থাকলেও জনগণের প্রত্যাশা পূরণে একটি কার্যকর সংসদীয় দিকনির্দেশনার অভাব অনুভূত হয়েছে।তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ সদস্যের নেতৃত্বে এলাকার উন্নয়ন কার্যক্রম নতুন গতি পাবে এবং প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় আরও সুদৃঢ় হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, আইনানুগ ও স্বচ্ছ উপায়ে জনগণের কল্যাণে যেকোনো ইতিবাচক উদ্যোগ বাস্তবায়নে প্রশাসন সর্বদা প্রস্তুত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়াত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন পাটোয়ারী,শাহারাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মীর মাহবুবুর রহমান,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান, সাব-রেজিস্টার অফিসার ফরিদা ইয়াসমিন,উপজেলা প্রকৌশলী মাইনুল হোসেন,  জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান পাটোয়ারী, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ রুপম পাটোয়ারী ও মোঃ জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ ইকবাল হোসেন, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন সেলিম, যুবদল আহবায়ক আলী আজগর মিয়াজী, সাবেক সভাপতি সাইফুল করিম মিনার, সদস্য সচিব এহতেশামুল হক গণি, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন ও সদস্য সচিব আলী আজগর মোল্লা, সাবেক আহ্বায়ক আবুল কাশেম মিয়াজী, যুগ্ম আহ্বায়ক আদনান নোমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জি. এবিএম পলাশ ও সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম জুয়েল ও সদস্য সচিব মোঃ সোলেমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ হোসেন, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন, ওলামা দলের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, শ্রমিক দলের সভাপতি হেলাল উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এতে আরো বক্তব্য রাখেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া ও মুক্তিযোদ্ধা কমান্ডার  শাহজাহান পাটোয়ারী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital