বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে যোগদান করেই ছাত্রী নিয়ে পালালেন স্কুল শিক্ষক!

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২ মার্চ, ২০২২, ৫:২৩ পিএম
শাহরাস্তিতে যোগদান করেই ছাত্রী নিয়ে পালালেন স্কুল শিক্ষক!

স্টাফ রিপোটার : রক্ষক যেখানে ভক্ষক, সে প্রবাদটিকে বাস্তবে রুপায়ন করলেন শাহরাস্তির উঘারিয়া ইউসি উচ্চ বিদ্যালয়ে সদ্য (এনটিআরসিএ) হতে নিয়োগকৃত শিক্ষক আবদুল আউয়াল। একজন শিক্ষার্থী ইভটিজিং এর শিকার হলে যে শিক্ষক প্রতিহত বা শাসন করবেন, সে শিক্ষক নিজেই যদি ইভটিজিং বা ছাত্রীকে নিয়ে পালিয়ে যায়।

ঐ শিক্ষকের কাছ থেকে শিক্ষার্থীরা কি শিক্ষা পাবে। বিদ্যালয় সূত্রে জানায়, শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কতৃপর্ক্ষ (এনটিআরসিএ) হতে গত পহেলা ফেব্রুয়ারী ২০২২ ইং উঘারিয়া ইউসি উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন শিক্ষক আবদুল আউয়াল। এর পুর্বে তিনি ঊঘারিয়া ইউসি উচ্চ বিদ্যালয়ে খন্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

গত ১৫ই ফেব্রুয়ারী শিক্ষক আবদুল আউয়াল উঘারিয়া ইউসি উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২২ সালের বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী হোসনেয়ারা রাফি (১৬) ক্লাস রোল (৪) কে নিয়ে পালিয়ে যায়। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় এলাকাবাসী, শিক্ষক, অভিবাভক, ও বিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের মাঝে বিরুপ মন্তব্য ও মিশ্র প্রতিক্রিয়া করতে দেখা গেছে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রহমত উল্ল্যাহ জানান, এ বিষয়টি নিয়ে আমরা লজ্জিত ও মর্মাহত। বিদ্যালয়ে যোগদান করেই তিনি এ ঘটনা ঘটিয়েছেন, বিষয়টি দু:খজনক। এ বিষয়ে গত ২৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিদ্যালয় পরিচালনা কমিটির সভা হয়, সভায় বিষয়টি সত্য প্রমানিত হয়, বিদ্যালয় বন্ধ থাকার সময় ও বিদ্যালয়ের বাইরে এ ঘটনা সংঘটিত হওয়ায় শিক্ষক আবদুল আউয়ালকে ভবিষৎতের জন্য সতর্ক করে দেয়া হয়।

Model Hospital

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আহসান উল্ল্যাহ চৌধুরী জানান, বিদ্যালয় ভিজিটে যাওয়ার পর বিষয়টি অবগত হয়েছি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় সিদ্ধান্তের পর বিষয়টি আমাকে লিখিতভাবে জানাবেন বলে অবগত করেছেন, কিন্ত অদ্যাবধি কোন জবাব পাইনি।

এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো: আবদুর রহিম জানান, ঐ শিক্ষকের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করে পরবর্তী করনীয় ঠিক করা হবে। তবে দু“ পক্ষ পারিবারিকভাবে বিষয়টি মেনে নিয়েছে বলে অভিবাভক পক্ষদ্ধয় জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক আবদুল আউয়াল জানান, শিক্ষার্থীকে নিয়ে নোটারী পাবলিকের মাধ্যমে ইসলামী শরীয়াহ মোতাবেক বিবাহ করেছি। বিষয়টি দু“ পক্ষের পরিবার সামাজিক ভাবে আমাদের গ্রহন করেছে। এ বিষয়ে আমার আর কিছু বলার নেই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital