বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ‘রোজার খুশি’ ইফতার বিতরণ করলো তানিয়া ইশতিয়াক খান

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১১:০১ পিএম
চাঁদপুরে ‘রোজার খুশি’ ইফতার বিতরণ করলো তানিয়া ইশতিয়াক খান

পুরান বাজারে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘রোজার খুশি’ কর্মসূচিতে পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেন প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান।

বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘রোজার খুশি’ শীর্ষক ইফতার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়ে শতাধিক রোজাদার পথচারীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান।

সোমবার (২ মার্চ) পুরান বাজার এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে পথচারী, শ্রমজীবী ও কর্মব্যস্ত রোজাদারদের হাতে ইফতার তুলে দেওয়া হয়। আয়োজনকে ঘিরে এলাকায় এক মানবিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

এ সময় বক্তব্যে তানিয়া ইশতিয়াক খান বলেন, “আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে প্রতি বছরের ন্যায় এ বছরও আমরা এই আয়োজন করতে পেরে আনন্দিত। গত বছরও আমরা হাজারের অধিক পথচারীর মাঝে ইফতার বিতরণ করেছিলাম। এ বছরও সেই ধারাবাহিকতায় ‘রোজার খুশি’ কর্মসূচি পরিচালনা করছি।”

তিনি আরও বলেন, “রমজান ত্যাগ, সংযম ও সহমর্মিতার মাস। এই মাসে অসহায় ও কর্মজীবী মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধির মাস—এ সময়ে সমাজের বিত্তবানদের আরও বেশি মানবিক কার্যক্রমে এগিয়ে আসা উচিত।”

Model Hospital

তিনি যোগ করেন, “আমরা শুধু ইফতার বিতরণেই সীমাবদ্ধ থাকতে চাই না। সমাজের সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের উন্নয়নে দীর্ঘমেয়াদি কাজ করাই আমাদের লক্ষ্য। বিজয়ী নারী উন্নয়ন সংস্থা সবসময় মানবিকতা, শিক্ষা ও স্বাবলম্বিতাকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। আমি বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তুলতে পারব।”

এদিন তিনি ব্যক্তিগত অনুভূতির কথাও তুলে ধরে বলেন, “আজ আমার মামনির জন্মদিন। সবার কাছে তাঁর জন্য দোয়া কামনা করছি।”

ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “আপনাদের দোয়া ও ভালোবাসা সঙ্গে নিয়ে আমরা ইনশাআল্লাহ সামনের দিনগুলোতেও এমন উদ্যোগ চালিয়ে যাব।”

অনুষ্ঠানে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার টিম সদস্যরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital