শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

গ্রীন টিভি’র চাঁদপুর পূর্বাঞ্চল প্রতিনিধি হলেন আহসান হাবিব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১১:১৩ পিএম
গ্রীন টিভি’র চাঁদপুর পূর্বাঞ্চল প্রতিনিধি হলেন আহসান হাবিব

দেশের স্বনামধন্য বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল গ্রীন টিভি এর চাঁদপুর পূর্বাঞ্চল প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক আহসান হাবিব পাটওয়ারী।

সম্প্রতি চ্যানেলটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক অফিস আদেশের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। নিয়োগপ্রাপ্ত প্রতিনিধি হিসেবে আহসান হাবিব পাটওয়ারী চাঁদপুর জেলার সার্বিক সংবাদ সংগ্রহ, প্রতিবেদন প্রস্তুত এবং প্রচারের দায়িত্ব পালন করবেন।

আহসান হাবিব পাটওয়ারী দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে সম্পৃক্ত। তিনি স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে সুনাম অর্জন করেছেন। তাঁর এ নিয়োগে চাঁদপুর জেলার সাংবাদিক মহল, সুধীজন ও শুভানুধ্যায়ীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এ বিষয়ে আহসান হাবিব পাটওয়ারী বলেন, “গ্রীন টিভির মতো একটি প্রতিষ্ঠিত গণমাধ্যমে কাজের সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। বস্তুনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”

Model Hospital

উল্লেখ্য, গ্রীন টিভি দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, সমসাময়িক বিষয়, বিনোদন ও বিশেষ আয়োজনের মাধ্যমে দর্শকমহলে ইতোমধ্যে আস্থা অর্জন করেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital