শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় মৎস্য চাষ প্রশিক্ষণের উদ্বোধন, স্বাবলম্বী হতে উৎসাহ যুবকদের

আবু সাঈদ, কচুয়া প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১১:১৬ পিএম
কচুয়ায় মৎস্য চাষ প্রশিক্ষণের উদ্বোধন, স্বাবলম্বী হতে উৎসাহ যুবকদের

চাঁদপুরের কচুয়া উপজেলায় বেকার যুব ও যুবতীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে মাসব্যাপী মৎস্য চাষ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২ মার্চ) বিকেলে উপজেলার জগতপুর এলাকায় এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।

কচুয়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর–এর ব্যবস্থাপনায় এবং একতা বন্ধন যুব সমাজকল্যাণ সংঘ ও এস এস যুব ফাউন্ডেশন–এর উদ্যোগে জগতপুর উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হুমায়ুন কবীর, উপ-পরিচালক, চাঁদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর। তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য দক্ষ যুবশক্তি গড়ে তোলা। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে তরুণরা নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করার পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

তিনি আরও জানান, প্রশিক্ষণ শেষে সফল অংশগ্রহণকারীদের সহজ শর্তে ঋণ সুবিধা দেওয়া হবে, যাতে তারা মৎস্য খামার স্থাপন করে স্বাবলম্বী হতে পারেন।

Model Hospital

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা গাজী মোঃ আবুল বাশার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফেরদৌস আহমেদ, হাজীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ জি এম তাজুল ইসলাম পাটোয়ারী, চাঁদপুর সদর যুব উন্নয়ন কর্মকর্তা মো শফিকুল ইসলাম, প্রশিক্ষক শফিকুল ইসলাম, সহকারী কর্মকর্তা মো শাহজান, আশরাফপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হোসেন ইমাম মুন্সী, সমাজসেবক আতিকুল হক বাচ্চু, সংগঠনের সভাপতি আল হাসান নাহিদ এবং সাধারণ সম্পাদক সাংবাদিক আবু সাঈদ।

প্রশিক্ষণে ২৫ জন যুব প্রশিক্ষণার্থী অংশ নেন। বক্তারা শৃঙ্খলা বজায় রেখে প্রশিক্ষণ গ্রহণ এবং অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital