বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে শ্রী শ্রী গোপাল জিউর আখড়ায় ১২৪ তম বার্ষিক দোল উৎসব শুরু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১১:৫২ পিএম
চাঁদপুরে শ্রী শ্রী গোপাল জিউর আখড়ায় ১২৪ তম বার্ষিক দোল উৎসব শুরু

ঐতিহ্যবাহী শ্রীশ্রী গোপাল জিউর আখড়া প্রাঙ্গণে শুরু হয়েছে ১২৪তম বার্ষিক দোল উৎসব। বিশ্ব শান্তি ও মানবকল্যাণ কামনায় সোমবার (২ মার্চ) থেকে ৪০ প্রহরব্যাপী মহা নামযজ্ঞ ও দোল উৎসবের আয়োজন করা হয়েছে।

উৎসব উপলক্ষে গোপাল জিউর আখড়া প্রাঙ্গণকে সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জা ও ধর্মীয় শোভায়। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে নামসংকীর্তন, পূজা-অর্চনা ও ধর্মীয় আলোচনা। দূরদূরান্ত থেকে আগত ভক্ত-অনুরাগীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো মন্দির এলাকা। উৎসব চলাকালে দর্শনার্থীদের জন্য প্রসাদ বিতরণ ও বিভিন্ন ধর্মীয় সাংস্কৃতিক কর্মসূচিরও ব্যবস্থা রাখা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ৩ মার্চ মঙ্গলবার প্রত্যুষে মহানাম কীর্তন শুরু হয়ে ৭ মার্চ শনিবার ভোর ছয়টার ৫ দিন ব্যাপী মহানাম কীর্তনের সমাপানান্তে ৮ই মার্চ রবিবার ৬টা ৮ মিনিট থেকে গোপাল গোবিন্দ দেবের অষ্টকালীন কীর্তন শুরু হয়ে, অহোরাত্র অষ্ঠকালীন কীর্তন সমাপান্তে ৯ মার্চ সোমবার মহোৎসব অনুষ্ঠিত হবে। উৎসব চলাকালীন দেশের বিভিন্ন জেলার থেকে আগত শিল্পীরা মহানাম প্রতিশ্রুত ও অষ্টকালীন লীলামৃত পরিবেশন করবে। এছাড়া উৎসবে আগত ভক্তবৃন্দের জন্য প্রতিদিন মন্দির কর্তৃপক্ষের আয়োজনে প্রসাদ বিতরণ করা হবে।

চাঁদপুর শ্রীশ্রী গোপাল জিউর আখড়ার সভাপতি অভিজিত রায়, সহ-সভাপতি চির রঞ্জন রায়, সেক্রেটারি বাপ্পি পাল, মহিলা সম্পাদিকা সাবিত্রী রানী ঘোষ জানান, শতবর্ষের বেশি সময় ধরে গোপাল জিউর আখড়ায় এই দোল উৎসব ধর্মীয় ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নিদর্শন হিসেবে পালিত হয়ে আসছে। মহা নামযজ্ঞে দেশ-বিদেশের ভক্তরা অংশ নিচ্ছেন এবং বিশ্ববাসীর শান্তি ও কল্যাণ কামনায় প্রার্থনা করছেন।অন্যান্য বছরের ন্যায় এবারও উৎসবমুখর এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এই আয়োজন সম্পন্নের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নেতৃবৃন্দরা চাঁদপুরের সনাতন ধর্মাবলম্বী সকল ভক্তবৃন্দকে গোপাল জিউর আখড়ায় দোল উৎসবে আমন্ত্রণ জানান।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital