বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় আলহাজ্ব আলী আকবর মাদ্রাসা এতিমখানায় ইফতার ও দোয়া মাহফিল

আবু সাঈদ, কচুয়া প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৮:৪৬ পিএম
কচুয়ায় আলহাজ্ব আলী আকবর মাদ্রাসা এতিমখানায় ইফতার ও দোয়া মাহফিল

চাঁদপুরের কচুয়া উপজেলার পিপুলকরা এলাকায় অবস্থিত পিপুলকরা আলহাজ্ব আলী আকবর মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার মাদ্রাসার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আয়োজিত অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

শিক্ষার্থীদের কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার উপদেষ্টা মাওলানা মো. শহীদুল্লাহ।

অনুষ্ঠানে রমজানের তাৎপর্য ও মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মো. রুহুল আমিন। তিনি বলেন, “রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। এতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং দ্বীনি শিক্ষার প্রসার আমাদের সবার দায়িত্ব।”

Model Hospital

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সংশ্লিষ্ট সবার দীর্ঘায়ু ও মাগফিরাত কামনা করা হয়।

মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক মাওলানা মতিউর রহমান বলেন, “প্রতি বছরের মতো এবারও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। মাদ্রাসার উন্নয়ন ও দ্বীনি শিক্ষা বিস্তারে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

মোনাজাত শেষে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital