বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইরানে হামলা আন্তর্জাতিক আইনেরও পরিপন্থী : মাওলানা মাকসুদুর রহমান 

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৬:৫৪ পিএম
ইরানে হামলা আন্তর্জাতিক আইনেরও পরিপন্থী : মাওলানা মাকসুদুর রহমান 
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেছেন, মাহে রমজানে যখন মুসলিমবিশ্বে মুসলমান সিয়াম সাধনায় ব্রত, ঠিক সে সময় ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় অসংখ্য মুসলমান নিহত হওয়ার ঘটনায় আমরা ক্ষুব্ধ ও উদ্বিগ্ন। আলোচনা চলমান থাকাবস্থায় ইরানে হামলা আন্তর্জাতিক আইনেরও পরিপন্থী। তিনি বলেন, একটি স্বাধীন দেশের সর্বোচ্চ ব্যক্তিকে হত্যা করা আন্তর্জাতিক আইনসহ কোনো রীতিতেই পড়ে না। ইরানের প্রধান নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিজ বাসভবনে হত্যা বিশ্বব্যবস্থার প্রতি স্পষ্ট উপেক্ষা ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘনও বটে।
বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মাওলানা মাকসুদুর রহমান আরও বলেন, মার্কিন-ইসরায়েলি এই বর্বরতা গোটা মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভে পরিণত করবে এবং এর অভিঘাত বিশ্বের সবাকেই স্পর্শ করবে। তিনি জনগণ ও সার্বভৌমত্ব রক্ষায় ইরানের সাহসী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
আজ শুক্রবার বিকাল ৪টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদরের ১৩নং হানারচর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাখা সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম আখন্দের সভাপতিত্বে ও মাইনুদ্দীন দেওয়ানের পরিচালনায় আলোচনা করেন জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, জেলা যুব আন্দোলনের যুগ্ম সম্পাদক শেখ মুহাম্মদ হাবিবুর রহমান, সদর উপজেলা প্রচার সম্পাদক হাফেজ মনির বকাউল, ইউনিয়ন সেক্রেটারি হাফেজ তাজল ইসলাম, যুবনেতা হাফেজ আবু সাঈদ  প্রমুখ।
প্রধান অতিথি আরও বলেন, পবিত্র রমজান মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের একটি স্কুলে হামলা চালিয়ে শত শত শিশু হত্যা করে চরম মানবতাবিরোধী কাজ করেছে। নিষ্পাপ শিশু হত্যাকারীরাই আবার মানবতার সবক দেয়। তিনি চলমান যুদ্ধে বিশ্ব মুসলিমকে কাফের বেইমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি রমজানের শিক্ষা কাজে লাগিয়ে আগামিতে দেশগঠনে সকলকে এগিয়ে আসারও আহ্বান জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital