বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

এতিম শিশুদের মাঝে চাঁদপুর ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরণ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৮:০১ পিএম
এতিম শিশুদের মাঝে চাঁদপুর ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরণ

চাঁদপুরে ঢাবিয়ান” এর উদ্যোগে ৩ টি মাদরাসার এতিম ও অসহায় ৭০ জন শিক্ষার্থীর সঙ্গে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় তাদের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন পাঞ্জাবি ও টুপি বিতরণ করেন অতিথিবৃন্দ।

পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুরে এতিম শিক্ষার্থীদের সাথে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ ) বিকেলে চাঁদপুর সদর উপজেলার জিটি রোড সংলগ্ন খান্দকার বাড়ি মারফত আলী ইসলামিয়া হাফিজিয়া কওমি মাদরাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে মানবিক এ উদ্যোগ গ্রহণ করে “চাঁদপুরে ঢাবিয়ান” (চাঁদপুর জেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের ফোরাম)।

চাঁদপুরে ঢাবিয়ান এর সভাপতি অধ্যাপক আলমগীর হোসেন বাহারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী খানের পরিচালনায় ইফতার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এরশাদ উদ্দিন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, এডিসি নাহিদ ইকবাল, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাইমা ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন ঢাবিয়ান চাঁদপুরের উপদেষ্টা মন্ডলী সদস্য এডভোকেট ইকবাল বিন বাশার, এডভোকেট আব্দুল্লাহ হীল বাকী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মাহমুদুল হাসান ইমরোজ, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ বাবর, অর্থ সম্পাদক মোঃ মাসুদ আলম, দপ্তর সম্পাদক জাওহার আহমেদ, প্রচার সম্পাদক আনিসুর রহমান, মিডিয়া ও আইটি সম্পাদক আব্দুল মতিন সরকার নিসাত, সদস্য তানজিল আহমেদ, মামুনুর রশিদ ,মোহাম্মদ রেদওয়ান, মোহাম্মদ রাসেল, আব্দুল্লাহ আল মারুফ, মাসুম আলম।

Model Hospital

“অনুষ্ঠানে ৩ টি মাদরাসার এতিম ও অসহায় ৭০ জন শিক্ষার্থীর সঙ্গে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় তাদের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন পাঞ্জাবি ও টুপি বিতরণ করা হয়। এতে সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।”

অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মনিরুল ইসলাম।

আয়োজক সংগঠন “চাঁদপুরে ঢাবিয়ান” এর পক্ষ থেকে জানানো হয়, এতিম ও অসহায় শিশুদের সহায়তায় এ ধরনের মানবিক কার্যক্রম অতিতের ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital