সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদগঞ্জে ১১ আসামী আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১, ১২:১২ পিএম
ফরিদগঞ্জে ১১ আসামী আটক

এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১১জন আসামীকে আটক করেছে।

৯ নভেম্বর রাতে থানার অফিসার ইনচার্জের নির্দেশে এস.আই মোঃ জামাল হোসেন, মোঃ সেলিম মিয়া, এ.এস.আই আবুল হাশেম, মোঃ শফিক মিয়া, মোঃ সুমন হোসেন ও মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার কড়ৈতলী এলাকায় অভিযান পরিচালনা করে নন-জি-আর ৫৫/২১ মামলার ৬ জন আসামীকে আটক করেন। তারা হলেন কড়ৈতলী এলাকার সর্দার বাড়ির মৃত- আবুল খায়ের সর্দার ছেলে মোস্তফা সর্দার (৬০), জাহাঙ্গীর সর্দার (৪৫), একই বাড়ির মোস্তফা সর্দারের ছেলে ওছমান সর্দার প্রকাশ বাবু (২৫), মৃত- আবুল খায়ের সর্দারের ছেলে হারুন সর্দার (৪০), হারুন সর্দারের স্ত্রী পাখি বেগম (৩৫), জাহাঙ্গীর সর্দার স্ত্রী পারভীন বেগম (৩৫)কে আটক করে।

একই সময় এস.আই আনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, বরকত উল্যাহ, এ.এস.আই জামসেদ মিয়া ও সাইফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পশ্চিম হাঁসা এবং ভঙ্গের গাঁও এলাকার মোল্লা বাড়িতে অভিযান পরিচালনা করে নন-জি-আর ৫২/২০ মামলার আসামী মৃত- মনসুর আলী গাজীর স্ত্রী নুরজাহান বেগম ও ছেলে মোঃ অজুদ গাজী এবং একই এলাকার মৃত- আবিদ মিয়ার ছেলে মোঃ বিল্লাল হোসেন (৫০), মৃত- সিরাজ মিয়ার ছেলে মোঃ মিজানুর রহমান (৪৪) ও মৃত- শাহ্ আলম প্রকাশ ছেরাজল হকের ছেলে লাল মিয়াকে আটক করে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, আমাদের যৌথ অভিযানে বিভিন্ন মালার ১১ আসামীকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Model Hospital

শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এম
শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর
চাঁদপুরের শীতার্তদের হাতে তুলে দিতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে ৪শ’ ৩০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
১৫ নভেম্বর রোববার এই কম্বল বুজে নেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আশা’র এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। সমাজের বিত্তবান সবাইকে অসহায়ের পাশে এগিয়ে আসতে হবে। আমরা দ্রুতই কম্বলগুলো প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করবো।
জানা যায়, বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে আশা। যারা নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র এভাবে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলো।
এ কর্মকান্ড নিয়ে আশা চাঁদপুর ব্রাঞ্চের সিনিয়ির জেলা ব্যবস্থাপক শেখ ফরিদ বলেন, আমরা আশা’র পক্ষ থেকে শুধু ঋণদান কার্যক্রমই নয়, এছাড়াও আরও নানাবিধ সেবামূলক সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। এরমধ্যে শুধু শীতবস্ত্র বিতরণই নয়, পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফিজিওথেরাপি সেবা, শিশুদের প্রাথমিক শিক্ষা সেবাসহ দূর্যোগপূর্ণ সময়ে সরকারের অংশিজন হিসেবে মানুষের পাশে দাঁড়াই।ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম উর্দ্ধতনের নির্দেশে অব্যাহত থাকবে।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-১ ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো: বোরহান উদ্দিন প্রমূখ।